সাধারণ মানুষের জন্য বড়ো স্বস্তি, এবারে বাড়লো আধার কার্ড এবং ভোটার কার্ড লিঙ্ক করার সময়সীমা

বর্তমানে প্যান কার্ড এবং আধার কার্ড লিংক নিয়ে সব জায়গায় শুরু হয়েছে কথাবার্তা। এই আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা খুব শীঘ্রই শেষ হয়ে যেতে চলেছে। আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখের মধ্যেই লিংক করিয়ে ফেলতে হবে আপনার প্যান কার্ড এবং আধার কার্ড। কিন্তু তার মাঝেই এলো বড় স্বস্তির খবর। কারণ অন্যদিকে বাড়ানো হয়েছে ভোটার কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করানোর সময়সীমা। আসলে আধার কার্ড এবং ভোটার কার্ড লিঙ্ক করানো নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। আর এই গুরুত্বপূর্ণ কাজের শেষ দিন ছিল ১ এপ্রিল ২০২৩। কিন্তু এত কিছু লিংক করার কাজ নিয়ে রীতিমত দিশেহারা হয়ে গিয়েছিলেন অনেকে। তাদের এবারে বড় স্বস্তি দিয়ে এই সময়সীমা বৃদ্ধি করলো জাতীয় নির্বাচন কমিশন। এই সময় সীমা বৃদ্ধি করে আগামী ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত করে দেওয়া হয়েছে।

কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ড আপনি কিভাবে লিংক করবেন? এই লিংকিং এর বিষয়টা অত্যন্ত সহজ। এজন্য আপনাকে প্রথমে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল ওয়েবসাইটে গিয়ে কয়েকটি ধাপ পার করতে হবে এবং তাহলেই আপনার আধার কার্ড এবং ভোটার কার্ড লিঙ্ক হয়ে যাবে। অনলাইনে আধার কার্ড এবং ভোটার কার্ড লিঙ্ক করার জন্য

১. প্রথমে আপনাকে NVPS এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে ঢুকে ফর্মস অপশনে ক্লিক করতে হবে।

২. এরপরে ওয়েবসাইটে রেজিস্টার থাকলে নিজের ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগইন করতে হবে।

৩. যারা রেজিস্টার্ড নন, তারা Don’t have account, Register as a new user অপশনে ক্লিক করতে হবে এবং তারপর নিজের মোবাইল নম্বর দিয়ে ক্যাপচা কোড দিয়ে নিজেকে রেজিস্টার করতে হবে। এরপরে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করতে হবে। ওটিপি, এপিক নম্বর এবং পাসওয়ার্ডের মতো প্রয়োজনীয় তথ্য প্রদান করে আপনাকে নিজেকে রেজিস্টার করতে হবে পোর্টালে।

৪. এরপর আপনাকে FORM 6B তে ক্লিক করতে হবে এবং নিজের রাজ্য এবং বিধানসভা অথবা সংসদীয় নির্বাচন কেন্দ্র বেছে নিতে হবে।

৫. এরপরে নিজের ব্যক্তিগত তথ্য, ওটিপি এবং আধার নম্বর প্রদান করতে হবে এবং প্রিভিউ বাটনে ক্লিক করতে হবে।

৬. এরপর আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে এবং তারপর আপনি নিজের আবেদন ট্র্যাক করার জন্য একটি রেফারেন্স নম্বর পাবেন। খুব শীঘ্রই আপনার আধার কার্ড এবং ভোটার কার্ড লিঙ্ক করে দেওয়া হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026