লকডাউনে ঘরবন্দি থাকার ফলে মানুষের খুব বেশি করে যে জিনিসটা প্রয়োজন পড়ছে তা হলো ইন্টারনেট ডেটা। কারণ অনেককেই বাড়িতে থেকে অনলাইনে কাজ করতে হচ্ছে, অনেক ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস করতে হচ্ছে। আর সেদিকে তাকিয়েই সস্তায় ডবল ডেটার কয়েকটি প্ল্যান আনলো ভোডাফোন। ভোডাফোনের এই প্ল্যান গুলিতে গ্রাহকরা আগে যে পরিমাণ ডেটা পেতেন এখন তার দ্বিগুণ ডেটা পাবেন। নতুন এই প্ল্যান গুলিতে দিনে ৪ জিবি করে ডেটা পাওয়া যাবে।
তিনটি প্রিপেইড প্ল্যান যেগুলিতে আগে দৈনিক ২ জিবি করে ডেটা দেওয়া হতো এখন সেই প্ল্যান গুলিতেই ৪ জিবি করে ডেটা দেওয়া হবে। ২৯৯ টাকা, ৪৪৯ টাকা এবং ৬৯৯ টাকা এই তিনটি প্ল্যানে এই সুবিধা দিচ্ছে কোম্পানি। তবে এখন শুধুমাত্র নয়টি সার্কেলেই চালু হচ্ছে এই প্ল্যান। পশ্চিমবঙ্গ, দিল্লি, মধ্য প্রদেশ, মুম্বাই, কলকাতা, পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম, রাজস্থান, এবং জম্মু ও কাশ্মীর এই নয়টি সার্কেলে চালু হয়েছে এই প্ল্যান।
২৯৯ টাকার প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটির সাথে দিনে ৪ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং দিনে ১০০ টি এসএমএস এর সুবিধা পাওয়া যাবে। ৪৪৯ টাকার প্ল্যানে ৫৬ দিনের ভ্যালিডিটির সাথে দিনে ৪ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০ টি এসএমএসের সুবিধা পাওয়া যাবে। ৬৯৯ টাকার প্ল্যানটিতে ৮৪ দিনের জন্য এই সকল পরিষেবা পাওয়া যাবে। তিনটি প্ল্যানের সাথেই ফ্রিতে পাওয়া যাবে ভোডাফোন প্লে, জি-ফাইভ এবং আইডিয়া মুভিজ পরিষেবা। প্ল্যান গুলির বিষয়ে বিস্তারিত জানতে ভোডাফোনের ওয়েবসাইট দেখতে পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…