আপনি কি ৯১,০২,১৭৯ (১০০০০০ পাউন্ড) টাকার বিনিময়ে আপনার মুখটি পৃথিবীর হাজার হাজার রোবটের মুখে দিতে রাজি হবেন? সম্প্রতি একটি স্টার্টআপ কোম্পানি তাদের রোবট গুলিতে রাখার জন্য একটি ‘সদয় এবং বন্ধুত্বপূর্ণ’ মুখের সন্ধান করছে। জিওমিক ডটকম নামক একটি সাইট থেকে এই বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে।
সেখানে জানানো হয়েছে যে, একটি নামবিহীন সংস্থা তাদের তৈরি রোবটে একজন ‘সদয় এবং বন্ধুত্বপূর্ণ’ মানুষের মুখ বসাতে ইচ্ছুক, যে রোবটটি ব্যবহৃত হবে প্রবীণদের ভার্চুয়াল বন্ধু হিসেবে। আর এই কাজটির জন্য ওই নামবিহীন সংস্থাটি ১০০০০০ পাউন্ড পর্যন্ত দিতে রাজি। ভারতীয় মুদ্রায় যেটা ৯১ লক্ষ টাকারও বেশি।
যদিও সংস্থাটি জানে এটি একটি অস্বাভাবিক অনুরোধ, কিন্তু তার জন্যেই তারা এত বড় অঙ্কের টাকা দিতে প্রস্তুত। জিওমিক ডটকমের পক্ষ থেকে জানা গেছে এই নামবিহীন কোম্পানিটি পরের বছর থেকেই বানানো শুরু করবে তাদের এই রোবট। এই বিষয়ে প্রযুক্তিবিদ রোনাল্ড ম্যানথ্রপ তার টুইটে বলেছেন, “Bad sci-fi plot alert”। এই নামবিহীন সংস্থাটি তার রোবটের মুখ হিসেবে এমন কাউকে খুঁজছে, যা বয়স্ক ব্যক্তিদের জন্য ‘ভার্চুয়াল বন্ধু’ হিসাবে ব্যবহৃত হবে। এটি আপনার মুখের চিরস্থায়ী অধিকারের জন্য ১০০০০০ পাউন্ড সরবরাহ করবে।”
এরকম সমস্ত আপডেট পেতে উপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…