টেক বার্তা

Aadhaar Card: আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর ভুলে গেছেন, জানতে এই টিপস অনুসরণ করুন

বর্তমান সময়ে আধার কার্ড ভারতবাসীদের একটি বড় পরিচয়পত্র হয়ে উঠেছে। স্কুলে ভর্তি, ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা হোক বা চাকরিতে যোগ দেওয়া, সর্বত্রই ভেরিফিকেশনের জন্য আধার কার্ড দরকার পড়ছে। বাড়ি ভাড়া নিলেও যাচাইয়ের জন্য আধার কার্ড দিতে হয়। আধার কার্ডে যদি কোনও ভুল থাকে, তাহলে তা বড়সড় সমস্যার কারণ হতে পারে। অথচ এই ভুল শুধরে নেওয়ার কাজ খুবই সহজ। উপায় জেনে নিলে আপনি নিজেই কাজটা করে নিতে পারবেন।

তথ্য সঠিক রাখার জন্য প্রয়োজনে আপডেট করে নেওয়া জরুরি

আপনি যদি কোনও সরকারি প্রকল্পের সুবিধা নিতে চান তবে সেখানেও আধার কার্ড বাধ্যতামূলক। আপনার মোবাইল নম্বর আপনার আধারের সাথে যুক্ত করা জরুরি। অনেক সময় এমন হয় যে কোনো কারণে নতুন মোবাইল নম্বর নিতে হয়। তখন আধারে দেওয়া তথ্য সঠিক রাখার জন্য প্রয়োজনে সেটা আপডেট করে নেওয়া জরুরি।

অনেকেই আধার কার্ড আপডেট করার ব্যাপারে জানেন। কিন্তু কোন প্রক্রিয়ার মাধ্যমে কার্ড আপডেট করতে হয় সে ব্যাপারে অবগত নন। আবার অনেক সময় এটাও হয় যে আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বরটি লিংক করা রয়েছে সেটা মনে থাকে না।

আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক আছে কি না জানার সহজ স্টেপ-

– আপনাকে প্রথমে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যেতে হবে।
– এবার উপরের বারে ‘মাই আধার’ অপশনে ক্লিক করতে হবে।
– মাই আধারে আপনি আধার পরিষেবার বিকল্প পাবেন, এটিতে ক্লিক করুন।
– পরবর্তী ধাপে ভেরিফাই ইমেইল/মোবাইল নাম্বারে ক্লিক করতে হবে।
– এবার আপনাকে আপনার আধার নম্বর, মোবাইল নম্বর এবং ক্যাপচা পূরণ করতে হবে এবং এন্টার অপশনে ক্লিক করতে হবে।
– আপনার মোবাইল নম্বরটি যদি আধারের সঙ্গে যুক্ত থাকে, তাহলে স্ক্রিনে সে সম্পর্কে তথ্য পাবেন।
– যদি আপনার নম্বরটি আধারের সাথে লিঙ্ক না করা থাকে কিংবা যদি লিংক করা থাকে, তাহলেও সে ব্যাপারে মেসেজ পেয়ে যাবেন। তখন বুঝতে পারবেন মোবাইল নম্বর লিংক করা আছে কি না।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026