নিউজ

Bank Holiday: সপ্তাহে মাত্র ৩ দিন খোলা থাকবে ব্যাঙ্ক, সমস্যায় পড়তে না হলে দেখে নিন ঝটপট

দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কের ছুটির দিন (Bank Holiday) ঠিক করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রতি মাসেই আরবিআই এর তরফে একটি তালিকা প্রকাশ করা হয় যেখানে দেশ জুড়ে ব্যাঙ্কগুলির ছুটির দিনক্ষণ উল্লেখ করা থাকে। জাতীয় ছুটির পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ছুটি এবং সাপ্তাহিক ছুটির দিনগুলিতে বন্ধ থাকে দেশের বিভিন্ন ব্যাঙ্ক। এ সপ্তাহে কবে কবে বন্ধ রয়েছে ব্যাঙ্ক, জেনে নিন।

প্রত্যেক সপ্তাহেই সাপ্তাহিক ছুটির দিনগুলিতে রাজ্য জুড়ে বন্ধ থাকে ব্যাঙ্ক। জাতীয় ছুটির দিনগুলিতেও দেশের প্রতিটি ব্যাঙ্কের ছুটি থাকে। এছাড়া দেশের যে যে অঞ্চলে বিশেষ কোনো আঞ্চলিক কারণে বা আঞ্চলিক উৎসবের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকে, সেই ছুটি গুলিও উল্লেখ করা থাকে তালিকায়। রিজার্ভ ব্যাঙ্কের তরফে একটি সাপ্তাহিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকা অনুযায়ী, সোমবার অনেক জায়গায় ছিল লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। সেই সব জায়গায় এদিন বন্ধ ছিল ব্যাঙ্ক। ঝাড়খণ্ডের চাতরা, কোডারমা, হাজারিবাগ সহ বিহারের সীতামারি, মধুবনি, মুজাফফরপুর, সরণ, হাজিপুরে বন্ধ ছিল ব্যাঙ্ক।

পাশাপাশি মহারাষ্ট্রের নাসিক, পালঘর, ভিওয়ান্ডি, কল্যাণ, থানে, মুম্বই উত্তর, মুম্বই উত্তর-পশ্চিম, মুম্বই উত্তর-পূর্ব, মুম্বই উত্তর-মধ্য, মুম্বই দক্ষিণ-মধ্য, মুম্বই দক্ষিণের মতো ওড়িশার সুন্দরগড়, বোলাঙ্গির, আস্কা এবং উত্তরপ্রদেশের মোহনলালগঞ্জ, লখনউ, রায়বরেলি, আমেঠি, জালাউন, ঝাঁসিতে বন্ধ ছিল ব্যাঙ্ক। পশ্চিমবঙ্গে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগে ভোটগ্রহণের কারণে বন্ধ ছিল ব্যাঙ্ক।

আগামী ২৩ মে দেশের বড় বড় শহরে রয়েছে বুদ্ধ পূর্ণিমার ছুটি। ২৫ মে শনিবার ভুবনেশ্বর এবং আগরতলায় রয়েছে ভোটগ্রহণ। তাই সেখানে বন্ধ থাকবে ব্যাঙ্ক। পাশাপাশি এদিন মাসের চতুর্থ শনিবার বলে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ২৬ মে রবিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে দেশ জুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও এটিএম, নেটব্যাঙ্কিং এর মতো পরিষেবাগুলি পাবেন গ্রাহকরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026