নিউজ

এই কাজ না করলে পাওয়া যাবেনা কিষান সম্মান নিধির টাকা, জানুন কি করতে হবে

সারা দেশে কৃষকদের কল্যাণে এবং তাদের স্বনির্ভর করার জন্য, মোদি সরকার প্রধানমন্ত্রী কিষাণ যোজনা চালাচ্ছে। এতে প্রতি বছর কৃষকদের ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এই অর্থ তাদের বিভিন্ন কিস্তির আকারে দেওয়া হয়। এখনও পর্যন্ত ১২টি কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। তাই এখন ত্রয়োদশ কিস্তির অপেক্ষায় কৃষকরা। গণমাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই কিষান সম্মান নিধি যোজনার ১৩ তম কিস্তিও শিগগিরই দেওয়া হতে পারে কৃষকদের।

এই কাজ না করলে টাকা পাবেন না

আপনাদের জানিয়ে রাখি, সরকার প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধাভোগীদের জন্য ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক করেছে। আপনিও যদি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একজন সুবিধাভোগী হন এবং আপনি এখনও ই-কেওয়াইসি না করেন, তাহলে আপনি ১৩ তম কিস্তি পাওয়ার থেকে বঞ্চিত হতে পারেন। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ওয়েবসাইটে ফ্ল্যাশ করা বিজ্ঞপ্তি থেকে এই তথ্য পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে, আপনি যদি ১৩ তম কিস্তির সুবিধা নিতে চান, তবে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব ই-কেওয়াইসি করতে হবে।

১৩ তম কিস্তির টাকা কবে আসবে?

পিএম কিষাণ যোজনায়, প্রতি চার মাসের ব্যবধানে পিএম কিষাণ সম্মান নিধির একটি কিস্তি স্থানান্তর করা হয়। কেন্দ্রীয় সরকার ২০২২ সালের অক্টোবরে এর ১২ তম কিস্তি প্রকাশ করেছিল। দেশজুড়ে ১০ কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। চার মাসের ব্যবধান অনুযায়ী দেখা গেলে ফেব্রুয়ারি মাসের শেষ দুই সপ্তাহের মধ্যে কৃষকরা ১৩ তম কিস্তির টাকা পেতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026