নিউজ

করোনার কোপে বাতিল এ বছরের অমরনাথ যাত্রা

করোনায় আতঙ্কে থরহরি কম্প গোটা বিশ্ব। যার জেরে ঘরবন্দী সকলেই। করোনার থাবা যত প্রকট হচ্ছে ততই যেন নজর বাড়ছে সরকারের। তার ফলে প্রথম দফার লক ডাউনের শেষ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় দফার লক ডাউন ঘোষণা করেন। যার মেয়াদকাল আগামী ৩রা মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আর এই করোনার জেরে এবার স্থগিত থাকবে অমরনাথ যাত্রা। কেন্দ্রের নির্দেশ সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে সর্বক্ষেত্রে। যার ফলে অমরনাথ যাত্রায় এবার নিষেধাজ্ঞা টানল কেন্দ্র। এই যাত্রা অনুষ্ঠিত হবে কিছুটা দেরিতে।

আর কোনোরকম ঝুঁকি যাতে না বাড়ে তার জন্য কেন্দ্রের তরফে উপরাজ্যপাল গিরিশচন্দ্র মূর্মূর নেতৃত্বে বোর্ড মিটিং ডাকা হয়। আর সেখানেই মনস্থির করা হয় আগামী ২৩শে জুন অমরনাথ যাত্রা শুরু হবে এবং এই যাত্রা শেষ হবে আগামী ৩রা অগস্ট। প্রতিবছরের মতো এবারের চিত্রটি ভিন্ন। প্রতি বছর এই অমরনাথ যাত্রায় বিভিন্ন রাজ্য থেকে পূণ্যার্থীরা জমায়েত করেন। প্রায় লক্ষাধিক পরিমান পূণ্যার্থীর জমায়েতে এই অমরনাথ যাত্রা সম্পাদিত হয়।

কিন্তু এবছর করোনার প্রকোপে সবকিছুই যেনো থমকে গেছে। গোটা দেশ থমকে রয়েছে, ধসছে অর্থনীতি। সামাজিক দুরত্ব এড়ানোই একমাত্র অস্ত্র হয়ে উঠেছে এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে। আর তার ফলেই কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে অমরনাথ যাত্রা এবছর কিছুটা পিছিয়ে দেওয়া হল। তবে বেশ অনেকদিন মেনে চলতে হবে সামাজিক দুরত্ব, বন্ধ রাখতে হবে মেলামেশা। তাই পর্যবেক্ষকরা বলেছেন, এমন অনুমোদনের মাধ্যমেই কেন্দ্র আগামী বেশ কয়েকদিন সমাজে পারস্পরিক বিচ্ছিন্নতার মাধ্যমে সুস্থ সমাজ ফিরিয়ে দিতে পারবে। এদিকে দেশে আক্রান্ত হয়েছেন ২০,০০০ এরও বেশি মানুষ ও মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026