ভাইরাল & ভিডিও

Viral: অজগরের প্রতি প্রেম দেখাতে গিয়ে বিপদ ডেকে আনলো এই যুবতী, দেখে শিউরে উঠছে গোটা নেটমহল

বর্তমান সময়ে দাঁড়িয়ে ৮-৮০ সকলের কাছেই সোশ্যাল মিডিয়া, বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক ঝলক সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে ভাইরাল হতে থাকে নেটদুনিয়ায়। আর সেইসমস্ত ভাইরাল হওয়া ঝলকগুলির মধ্যে এমন বেশ কিছু ঝলক থাকে, যা মুহূর্তে নজর আকর্ষণ করে তাদের। আর সেইসমস্ত আকর্ষণীয় ঝলকের মধ্যে এমন কিছু ঝলক থাকে, যা দেখে হয়তো শিউরে উঠতে হয়। আপাতত, তেমনি একটি শিউরে ওঠা ভয়ানক ঝলক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

সাপ দেখে ভয় পান না এমন মানুষ খুব কমই রয়েছে। তবে শহরের মানুষজন তাদের চারপাশে সাপের ঘোরাফেরা লক্ষ্য না করলেও, একটু গ্রামে গেলেই তাদের দেখা মিলবে ঝোপে-ঝাড়ে, জঙ্গলে। তবে এমন অনেকেই রয়েছেন যারা সাপকে পোষ্য হিসাবেই রাখেন নিজের বাড়িতে। তবে বিদেশে অনেক জায়গায় সাপের দেখা মেলে খেলা দেখানোর জন্য কিংবা ছবি তোলার জন্য। তেমনি এক জায়গায় সাপের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে বিপদ ডেকে আনলো এক যুবতী।

সাম্প্রতিক ঝলকটি ইনস্টাগ্রাম থেকেই শেয়ার করে নেওয়া হয়েছে। এই ঝলকে দেখা গিয়েছে এক যুবতী নিজের আগ্রহে দুটি লোকের হাতে ধরে থাকা অজগর সাপের মাথায় চুমু খাচ্ছে। আর তারপরেই ঘটে বিপত্তি। অজগরের মাথায় চুম্বন করতেই সোজা তার ঠোঁটে ছোবল বসিয়ে দেয় সাপটি। সাধারণত এই ধরনের সাপের বিষ দাঁত ভাঙা থাকে। তাও এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সকলেই আতঙ্কিত হয়ে চিৎকার করতে শুরু করে দিয়েছিলেন। অবশ্য সেটি ভিডিওটি দেখলেই স্পষ্ট হবে। পাশাপাশি এই ঝলকের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সকলেই আতঙ্কিত হয়ে শিউরে উঠেছেন। বেশিরভাগের মত, এত দুঃসাহসিকতা না দেখানোই মঙ্গল।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026