ভাইরাল & ভিডিও

VIDEO: মেট্রোর মধ্যে রিল ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই যুবতী, দেখুন ভিডিও

বর্তমান যুগে আজকের প্রজন্মের কাছে ইনস্টারিল ভিডিও বানানোটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। ছোট থেকে বড় প্রায় অনেকেই নিজেদের বিনোদনের খাতিরে এই ধরনের ভিডিও বানিয়ে থাকেন প্রায়ই। সেই বানানো রিল ভিডিও যদি অন্যান্য নেটজনতার কাছে আকর্ষণীয় বলে মনে হয়, তাহলে ঐ নির্দিষ্ট নেটিজেন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত হবেন বাকিদের মাঝে। আজকের দিনে দাড়িয়ে এমন উদাহরণ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সম্প্রতি তেমনি এক যুবতীর রিল ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে, যার সূত্র ধরে আপাতত বিপদের মধ্যে পড়েছেন তিনি।

সম্প্রতি নিজের যে ভিডিওর সূত্র ধরে চর্চায় এই যুবতী, সেখানে তাকে মেট্রোর মধ্যে কোন একটি গানের সাথে নাচতে দেখা গিয়েছে। তিনি যে রিল ভিডিও বানানোর খাতিরেই মেট্রো ভর্তি যাত্রীদের সামনে নেচেছেন, তা আপাতত স্পষ্ট সকলের কাছেই। হায়দ্রাবাদের ঘটনা এটি। এই মুহূর্তে যা ভাইরাল হয়েছে সমগ্র নেটনাগরিকদের মাঝে। আপাতত জানা গিয়েছে, যুবতীর এই নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই শোরগোল পড়েছিল নেটপাড়ায়। পাশাপাশি এও জানা গিয়েছে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর হায়দ্রাবাদের মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে ঐ যুবতীর বিরুদ্ধে।

সাধারণ নেটনাগরিকদের কাছ থেকেও মেলেনি ভালো প্রতিক্রিয়া। বেশিরভাগের মতে, প্রকাশ্যে মেট্রোর মধ্যে এই ধরনের ভিডিও বানানো উচিৎ হয়নি তার। তার এই আচরণের জন্য অসুবিধা হয়েছে অনেকেরই। প্রথমে এই ভিডিওটি টুইটারের মাধ্যমে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই ৩৬ হাজারের বেশি মানুষ দেখে ফেলেছিলেন সেটি। বর্তমানে যা পৌঁছে গিয়েছে আরো হাজারো মানুষের কাছে। সম্প্রতি নেটদুনিয়ার একাংশ হায়দ্রাবাদের এই যুবতীর ভিডিও নিয়েই সরগরম রয়েছেন। রইল সেই ভিডিও, দেখে নিন।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026