দেশ

Ayushman Yojana: বয়স্কদের জন্য সুখবর: ৭০ বছরের বেশি বয়সীদের জন্য চালু হচ্ছে আয়ুষ্মান ভারত যোজনা

বৃহস্পতিবার সংসদ ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানিয়েছিলেন নতুন সরকারে ৭০ বছরের বেশি বয়সী সমস্ত ব্যক্তিকে আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা দেওয়া হবে। শুধু তাই নয় কৃষকদের জন্য সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে বলেও ঘোষণা করেছিলেন তিনি। কুড়ি হাজার কোটি টাকা কৃষকদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এর মাধ্যমে কৃষকদের আরো স্বাবলম্বী করা হবে বলে আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি।

ইশতেহার প্রকাশের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭০ বছর বা তার বেশি বয়সীদের জন্য এই সমস্ত প্রকল্প চালু করার ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন বৃদ্ধদের সবথেকে বড় দুশ্চিন্তা হলো তারা কিভাবে রোগের চিকিৎসা করতে পারবেন। আর মধ্যবিত্তদের জন্য এই চিন্তা সব থেকে বেশি। সেই কারণেই এবারে মোদি সরকার সিদ্ধান্ত নিয়েছে ৭০ বছরের বেশি বয়সী প্রত্যেক ব্যক্তিকে আয়ুষ্মান ভারত যোজনার অধীনে নিয়ে আসা হবে।

বিজেপি ইশতেহারে জানিয়েছে, ‘আমরা বয়স্কদের সমস্ত রোগের চিকিৎসা করতে এবং তাদের বিনামূল্যে ও ভালো মানের স্বাস্থ্যপরিসেবা দেওয়ার জন্য আয়ুষ্মান ভারতের বাজেটকে প্রসারিত করব।’ ২০১৯ সালের আর্থিক বছরের বাজেটের সময় তৎকালীন অর্থমন্ত্রী এই প্রকল্প চালু করেছিলেন। সেই সময় এটাকে আয়ুষ্মান ভারত যোজনা হিসেবে চালু করা হয়েছিল যা এখন জন আরোগ্য যোজনা হিসেবেও পরিচিত। এই প্রকল্পের অধীনে বর্তমানে ৫ লক্ষ টাকার চিকিৎসার সুবিধা প্রদান করা হয়।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026