নয়াদিল্লি: অরুণাচল প্রদেশ থেকে নিখোঁজ হওয়া পাঁচ কিশোর রয়েছে চিনেই। মঙ্গলবার এ কথা স্বীকার করে নিয়েছে চিন। ভারতীয় সেনারা হটলাইনে চিনা সেনাদের সঙ্গে যোগাযোগ করার পরই এ কথা স্বীকার করেছে বেজিং।
মঙ্গলবার কেন্দ্রীয় সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু এ প্রসঙ্গে বলেন, ‘ওই পাঁচ কিশোর রয়েছে চিনেই। তারা ঘুরতে ঘুরতে চিনা সীমান্তে ঢুকে পরার ফলে চিনা সেনারা তাদের আটক করে রেখেছে। তাদের দেশে ফেরানোর জন্য উপযুক্ত নথি তৈরি করা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব ওই পাঁচ কিশোরকে দেশে ফিরিয়ে আনা হবে। চিন্তার কোনও কারণ নেই।
প্রসঙ্গত, শুক্রবার আপার সুবনসিরি জেলার নাচোয জঙ্গলে শিকার করতে যান পাঁচ ভারতীয় নাগরিক। সেখান থেকেই তাদের অপহরণ করে চিনা সেনা, এমনটাই অভিযোগ করেন অরুণাচলের কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী নিনং ইরিং। তারপরই নড়েচড়ে বসে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। পরবর্তী সময়ে আজ, মঙ্গলবার চিনের তরফ থেকেই এ ঘটনার সত্যতা স্বীকার করে নেওয়া হয়। এখন কবে ওই পাঁচ কিশোরকে দেশে ফেরানো হয়, সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…