CAA ও NRC নিয়ে বর্তমানে চারিদিকে উত্তাল দেশ। সংবিধান বাঁচানোর লড়াইয়ে প্রতিবাদ চলছে দিকে দিকে। ভারতের মতো ধর্ম নিরপেক্ষ দেশে জোর করে চাপানো হচ্ছে বিভেদের মতো সংবিধান বিরোধী মতবাদ। কেন্দ্রের নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সবজায়গার মতো পার্ক সার্কাসের শাহিনবাগে চলছে আন্দোলন। সেই আন্দোলনকে কেন্দ্র করে প্রজাতন্ত্র দিবসের দিন বিতর্কে জড়িয়ে পড়লেন বিজেপি নেতা রাহুল সিনহা।
বিজেপি নেতা রাহুল সিনহাকে ওই আন্দোলনের বিষয়ে প্রশ্ন করা হলে তার বক্তব্যে তিনি জানান, যারা এদেশের নয় তাদের ভারত ছাড়তেই হবে। ভারতের পতাকা হাতে ধরলেই ভারতের নাগরিক প্রমান হয় না। যারা পার্ক সার্কাসে আন্দোলন করছে তারা বিদেশি। ওদের সবাই বাংলাদেশি মুসলমান।
আরও পড়ুন : সরস্বতী পুজোয় টানা পাঁচ দিন ছুটি রাজ্যের সরকারি কর্মচারীদের
তবে এখানেই শেষ নয়, তিনি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে তার বিতর্কে টেনে এনে বলেন, মুখ্যমন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়কে শায়েস্তা করতে পারেননি। বিজেপি ক্ষমতায় এলে তা দু’মাসেই ঠিক করে দেবে। বিজেপি নেতা রাহুল সিনহার এই বক্তব্য ঘিরে চারিদিকে শুরু হয়েছে বিতর্ক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…