রাজ্য

তিনটি আর্টারিতে ব্লকেজ সৌরভ গাঙ্গুলীর, এখন কেমন আছেন তিনি?

আজ অর্থাৎ শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ২২ গজের মহারাজ সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। তিনি তাঁর বেহালার বাড়িতে জিম করার পর ব্ল্যাক আউট হয়ে মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয় উডল্যান্ড হাসপাতালে। বর্তমানে তার পরিস্থিতি অনেকটাই ঠিক। মৃদু হার্ট অ্যাটাক হয়েছিল তার। সে এখন এসএসকেএমের হার্ট বিশেষজ্ঞ চিকিৎসক সরোজ মন্ডল এর তত্ত্বাবধানে রয়েছেন। তিনি আপাতত স্থিতিশীল বলেই জানিয়েছেন তার দাদা স্নেহাসিশ গাঙ্গুলি।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর ১ টায় হাসপাতালে নিয়ে আসা হয় সৌরভ গাঙ্গুলীকে। সেই সময় তাঁর পালস রেট ছিল ৭০ প্রতি মিনিটে এবং ব্লাড প্রেসার ছিল ১৩০/৮০। তার অ্যাঞ্জিওপ্লাস্টিতে দেখা তার তিনটি আর্টারিতে ব্লক রয়েছে। এর মধ্যে একটি আর্টারিতে ব্লক রয়েছে প্রায় ৯০ শতাংশ। এত পরিমান ব্লক থাকায় চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছে সেখানে স্টেন্ট বসাতে হবে। এরপর অন্য দুটি ক্ষতিগ্রস্ত আর্টারির ব্লকেজ সারাতে সম্ভবত আগামী সোমবার আরও দুটি স্টেন্ট বসাতে হবে।

কিন্তু এখানে প্রশ্ন আসছে সৌরভ গাঙ্গুলীর মত ফিটনেস ফ্রিকের কি করে হার্টের সমস্যা থাকতে পারে? আসলে ২২ গজের মহারাজ অত্যন্ত শৃঙ্খলা পরায়ন জীবন যাপন অতিবাহিত করেন। তার ক্ষেত্রে অনিয়ম তত্ত্ব একদমই খাটে না। তাই চিকিৎসকরা মনে করেছেন হয়তো পরিবারের হৃদরোগের ইতিহাস মহারাজের হার্ট অ্যাটাকের কারণ হতে পারে।

গোটা দেশ মহারাজের সুস্থতা কামনা করছে। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গুলি অসুস্থ হওয়ায় একদিকে যেমন উদ্যোগে আছে সারা দেশে ক্রিকেটমহল তেমনভাবেই উদ্যোগে রাজনৈতিক মহল বিনোদন মহল দুজনেই। এছাড়াও গোটা দেশবাসী দাদার দ্রুত সুস্থতা কামনা করছে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছে জানিয়েছে যে তিনি সৌরভ গাঙ্গুলী দ্রুত আরোগ্য কামনা জন্য প্রার্থনা করছে। তার পরিবারের পাশে রাজ্য সরকার আছে। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন দরকার পরলে AIIMS এর ডাক্তার এসে মহারাজের চিকিৎসা করবে। তবে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে এখন অনেকটাই স্থিতিশীল মহারাজ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026