নিউজ

ছয় নয়, পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্তে মৃত্যু তিন, বৈঠকে বললেন মমতা

বুধবার নবান্নে রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন। এদিন তিনি বলেন মঙ্গলবার জানতে পেরে ৫৪ জনকে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে, তিনি বলেন যদি কেউ নিজামুদ্দিনে গিয়ে থাকেন, বা তাঁদের সঙ্গে মিশে থাকেন, তাহলে তা গোপন না করে সরকারকে জানানো হোক যাতে তাদের আইসোলেশনের বন্দোবস্ত করা যায়। তিনি বলেন নিজামুদ্দিনে রাজ্য থেকে ৭১ জন যোগ দিয়েছিল বলে কেন্দ্রের তরফে জানানো হয়, যারমধ্যে ৪০ জন বিদেশি ছিল।

তিনি আরও বলেন সঠিক তথ্য না নিয়ে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বিভিন্নরকম দেখানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। আজ নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,বর্তমানে রাজ্যে করোনা পজিটিভ কেসের সংখ্যা ৩১। এখনও পর্যন্ত রাজ্যে ৩৭ জন করোনা আক্রান্ত হয়েছেন যার মধ্যে তিনজন সুস্থ হয়ে গিয়েছেন এবং তিনজন মারা গিয়েছেন। তাঁর মধ্যে একজন মারা গেছেন নিউমনিয়াতে। আক্রান্ত ৩১ জনের মধ্যে ১৭ জন করোনা আক্রান্ত মোট চারটি পরিবারের।

করোনার গোষ্ঠী সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রীর লকডাউন সফল করে তোলার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন লকডাউন সত্বেও রাজ্যের বিভিন্ন জায়গায় প্রশাসনের নিয়মকে মানা হচ্ছে না, যার জন্য পুলিশকে রাস্তায় নামতে হচ্ছে। লকডাউনের কয়েকটা দিন হোম কোয়ারান্টাইন থাকার আবেদন জানান তিনি। ৬ মাস রেশনে যারা ২ টাকায় চাল পেতেন তাদের রেশন বিনা পয়সায় দেওয়ার কথাও জানান তিনি। অত্যাশকীয় পণ্য কিনতে অযথা ভিড় না করে দূরে দূরে থেকে পণ্যসামগ্রী কেনার কথাও জানান তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026