ভাইরাল & ভিডিও

Dance Video: কলেজের নবীনবরণেই তাক লাগালো তিন ছাত্রী, নস্টালজিক নেটমহলের একাংশ

স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা রাখা মাত্রই অনেকটাই বড় হয়ে যায় ছেলেমেয়েরা। নতুন এক জগতের সন্ধান পায় তারা। আনন্দের পরিমাণ হয় দ্বিগুণ। নতুন জায়গা, নতুন পরিবেশ, কিছু পুরনো ও কিছু নতুন বন্ধুর সমাবেশে আরো কয়েকটা বছর ভালোভাবে কাটানোর জন্য প্রস্তুত হয় তারা। তবে জীবনের নতুন এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করার আগে প্রতিটি কলেজের পক্ষ থেকেই একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদের আগমন জানানো হয়। চলতি ভাষায় আমরা যাকে নবীনবরণ বলে থাকি। অবশ্য এই কথাটা অপরিচিত নয় কারোর কাছেই। এই অনুষ্ঠানের আনন্দ প্রায় সকলেই উপভোগ করেছেন কলেজের শুরুতেই। একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পরেও নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে স্কুলেও।

এই মুহূর্তে ‘নেহা আর্ট বিশ্বাস’ নামের এক ইউটিউব চ্যানেলের সূত্র ধরে একটি নবীনবরণ অনুষ্ঠানের ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। উল্লেখ্য, ইউটিউব চ্যানেলের মাধ্যমে একমাস আগে শেয়ার করে নেওয়া হয়েছে এই ভিডিওটি। ইতিমধ্যেই যার ভিউজ ৫ লক্ষ্য ছাড়িয়ে গিয়েছে। বলাই বাহুল্য, সাম্প্রতিক এই স্বনামধন্য কলেজের নবীনবরণ অনুষ্ঠানের ঝলক অনেকেই তাদের কলেজ জীবনের কথা মনে করিয়ে দিয়েছে। ফিরিয়ে নিয়ে গিয়েছে স্মৃতির গলিতে। সকলের জন্য আরো একবার রইল সেই ভিডিওই, দেখে নিন।

সাম্প্রতিক যে ভিডিওটি ভাইরাল হতে দেখা গিয়েছে সেটি হেরম্বো চন্দ্র কলেজের নবীনবরণ অনুষ্ঠানের ঝলক। সেই অনুষ্ঠানেই কলেজের তিন ছাত্রী মঞ্চে দক্ষতার সাথে নৃত্য পরিবেশন করেছেন বলিউডের গানে। ‘শারারা শারারা’ ও ‘ড্রিমাম ওয়েকাপাম’ এই দুটি জনপ্রিয় গানই তারা নবীনবরণ অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছিল। নিঃসন্দেহে তাদের গোটা পারফর্ম্যান্স যে সকল ছাত্র-ছাত্রীরা উপভোগ করেছিল, সেকথা ভিডিওতে নজর রাখলেই স্পষ্ট হবে। উল্লেখ্য, এদিন নিজেদের পারফর্ম্যান্সের পোশাক হিসেবে শাড়িই বেছে নিয়েছিল তারা। তাদের নাচের প্রশংসাও করেছেন অনেকে। বাদ যাননি নেটনাগরিকরাও। অবশ্য তার ঝলক মিলবে ভাইরাল হওয়া ভিডিওর কমেন্টবক্সেই।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026