সম্প্রতি আরও শক্তি বেড়ে গেল ভারতীয় বায়ুসেনার। একদিকে যখন উত্তেজনা ছড়াচ্ছে চিন-পাকিস্তান দুই দেশের সামনের সীমান্তে, ঠিক সেই সময়েই আরও শক্তিশালী হল ভারতের বায়ুসেনা। সম্প্রতি ভারতের হাতে চলে এলো রাফালের দ্বিতীয় ব্যাচ। সূত্র হতে জানা গিয়েছে যে রাত ৮ টা ১৪ মিনিটে তিনটি মাল্টিরোল কমব্যাট রাফালে যুদ্ধবিমান এসে পৌঁছায় জামনগর এয়ারবেসে।
আরও জানা গিয়েছে, এইদিন জামনগরে পৌঁছেছে এই যুদ্ধবিমান। ফরাসি এয়ারবেস থেকে ভারতে আসতে তার সময় লেগেছে ৮ ঘণ্টা। তিনবার মাঝ আকাশে তেল ভরা হয় এই পঞ্চম জেনারেশনের যুদ্ধবিমানগুলিতে। এমনটাই জানা গিয়েছে ভারতীয় বায়ুসেনা সূত্র হতে। সেই সূত্র হতেই জানা গিয়েছে যে জামনগরে রাখা হবেনা এই বিমানগুলিকে। বায়ুসেনার এক আধিকারিক জানিয়েছেন যে, একদিন এই এয়ারবেসে থাকার পরই এই বিমানগুলি উড়ে যাবে আম্বালা বেসে উদ্দেশ্যে। সেখানেই রাখা হয়েছে আগের পাঁচটি যুদ্ধ বিমানও। তবে এই বিমানগুলিকে অন্তর্ভুক্ত করা হবে গোল্ডেন অ্যারোজ বিভাগে।
সূত্র হতে জানা গিয়েছে যে, এরপর জানুয়ারিতে তিনটি, ফেব্রুয়ারিতে পাঁচটি এবং মার্চে আরও সাতটি যুদ্ধবিমান পৌঁছে যাবে আম্বালা বিমানঘাঁটিতে। সেগুলিও অন্তর্ভুক্ত করা হবে গোল্ডেন অ্যারোজ বিভাগে। ইতিমধ্যেই এই বিমানগুলির প্রশিক্ষণ নিতে শুরু করেছেন বায়ুসেনার পাইলটেরা। প্রশিক্ষণ পর্ব চলছে ফ্রান্সেই। সাথে চলছে যুদ্ধবিমানে জ্বালানি ভরা-সহ একাধিক কারিগরি বিদ্যার প্রশিক্ষণও।
২০১৬ সালের চুক্তি অনুসারে ফ্রান্স হতে মোট ৩৬টি রাফালে যুদ্ধবিমান আসবে ভারতে। ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে সবগুলি বিমান পৌঁছবে ভারতে। যার ফলে আরও বেড়ে উঠবে ভারতের বায়ুসেনার শক্তি। তবে দুটি রাফালে স্কোয়াড্রনের মধ্যে একটিকে রাখা হবে হরিয়ানার আম্বালায় এবং অপরটিকে রাখা হবে আলিপুরদুয়ারের হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…