ফের উত্তপ্ত উত্তর কাশ্মীর, প্রাণ হারালেন তিন নিরাপত্তারক্ষী
স্টাফ রিপোর্টার: ফের উত্তপ্ত উত্তর কাশ্মীর। ঘটনাস্থল জন্মু ও কাশ্মীরের হান্ডওয়ারাতে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ গেল সিআরপিএফ জওয়ানের। তিনজন সিআরপিএফ জওয়ানের প্রাণ গিয়েছে জঙ্গি হামলায়। আহত হয়েছেন আরও ৭ জন। সোমবার জঙ্গি ও ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলির লড়াই চলে। আর সেই লড়াইয়ে প্রাণ হারান তিনজন সিআরপিএফ জওয়ান। জানা গিয়েছে, লড়াইয়ে এক অজ্ঞাত পরিচয় জঙ্গির মৃত্যু হয়েছে।
গত শনিবার উত্তপ্ত হয়ে ওঠে উত্তর কাশ্মীর। পাক মদতপুষ্ট জঙ্গি ও ভারতীয় নিরাপত্তারক্ষীদের লড়াইয়ে শহীদ হন কর্নেল আশুতোষ শর্মা সহ আরও পাঁচ জন নিরাপত্তারক্ষী। ফের একই জায়গায় আবার গুলির লড়াইয়ে উত্তপ্ত উত্তর কাশ্মীর। বিশেষ সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, শ্রীনগরের থেকে ৭৫ কিমি দুরে ভারতীয় নিরাপত্তারক্ষীদের উপর চড়াও হয় সন্ত্রাসবাদী জঙ্গি গোষ্ঠী। তখন সেখানে টহলদারি করছিলেন ভারতীয় নিরাপত্তারক্ষীরা।
এরপর, তাঁদের ওপর হামলা চালায় ওই সন্ত্রাসবাদীরা। গোলাগুলির লড়াই চলে দুই পক্ষের মধ্যে। এরপর পুরো অঞ্চলকে সিল করে দিয়েছে নিরাপত্তাবাহিনী। সেই জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…