এই মুহূর্তে তরুণ প্রজন্মের জন্য রিল ভিডিও বানানোটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। করোনা পরিস্থিতির পর দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় এবং লকডাউনের কারণে তরুণদের মধ্যে এমন ধরনের ভিডিও বানানোর প্রবণতা বেড়ে গিয়েছে অনেকটাই। সম্প্রতি তিন শিক্ষার্থী নিজের স্কুলের বাউন্ডারির মধ্যেই ‘নাতু নাতু’ গানে উদ্দাম নেচে তুমুল ভাইরাল হয়েছেন নেটনাগরিকদের মধ্যে।
সম্প্রতি হুনার শর্মা নামে এক তরুণী নিজের ইনস্টারিলে তার দুই বন্ধুর সাথে এই নাচের ভিডিও বানিয়ে শেয়ার করেছেন। নিজের স্কুল প্রেমিসেসের মধ্যেই স্কুল ড্রেসে এই ভিডিও বানিয়েছেন তারা। এই ভিডিও শেয়ার হওয়ার পর থেকেই তুমুল ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে। নিঃসন্দেহে গানের সাথে তাল মিলিয়ে দারুন নেচেছেন তারা।
হুনার শর্মাকে ইনস্টা রিলের ছোটখাটো স্টার বললে ভুল বলা হবে না। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তা স্পষ্ট হবে। এই মুহূর্তে ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা ১ লক্ষ্য ৩৫ হাজার (135k)। সম্প্রতি তাদের ভাইরাল হওয়া ভিডিওটি ভিউজ হয়েছে ২০.৪ মিলিয়ন। তিনি প্রায়ই এমন ধরনের নাচের ভিডিও বানিয়ে শেয়ার করে থাকেন, যা ভাইরাল হয় তার অনুরাগীদের মধ্যে। এই তিন স্কুল পড়ুয়া তেলেগু ছবি ‘আর আর আর’এর নতুন মুক্তিপ্রাপ্ত গান ‘নাতু নাতু’তে তুমুল নেচে ভাইরাল হয়েছেন অসংখ্য নেটনাগরিকদের মধ্যে। জানা গিয়েছে, ২০২২’এর শুরুতেই এই ছবি মুক্তি পেতে চলেছে।
তবে এই তিন স্কুল পড়ুয়ার নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই অনেক নেটিজেনদের মতে তারা এই ভিডিওটি ভালো বানিয়েছেন ঠিকই, কিন্তু স্কুল বাউন্ডারির মধ্যে এই সমস্ত না করাই শ্রেয়। কারণ তাদের মতে, এই বিষয়গুলি স্কুলের নিয়ম-শৃঙ্খলাকে লঙ্ঘন করে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…