নিউজ

প্রিয়াঙ্কা গান্ধীর বাড়িতে অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়ার ঘটনায় সাসপেন্ড তিন আধিকারিক

দিল্লি : গান্ধীদের এসপিজি নিরাপত্তা প্রত্যাহার করার পর গত সোমবার প্রিয়াঙ্কা গান্ধীর দিল্লির বাড়িতে ঢুকে পড়ে পাঁচজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। জেড ক্যাটাগরির নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে তারা ঢুকে পড়ে প্রিয়াঙ্কা গান্ধীর বাড়ির বাগানে এবং কংগ্রেসের সাধারণ সম্পাদকের সাথে ছবি তোলার অবদার করতে থাকে। এই ঘটনা ঘিরে গতকাল সংসদ ছিল উত্তাল।

গান্ধীদের এসপিজি নিরাপত্তা প্রত্যাহার করার পর প্রিয়াঙ্কা গান্ধীর বাড়িতে এই ঘটনা ঘটার পর বিরোধীরা একযোগে আক্রমণ করে সরকারকে। সেই চাপের মুখে এই ঘটনার পর নিরাপত্তার দায়িত্বে থাকা তিন আধিকারিককে সাসপেন্ড করে সরকার। এদিন এই বিতর্কে রাজ্যসভায় বলতে উঠে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘প্রিয়াঙ্কা গান্ধী বলেন তার ভাই কালো গাড়িতে চেপে তার সঙ্গে দেখা করতে আসবেন। সেখানেই একটা ভুল বোঝাবুঝি হয়েছে।’

এর সঙ্গে তিনি এও বলেন, ‘ঘটনাটি নিয়ে হইচই না করে প্রিয়াঙ্কা আমাকে চিঠি লিখতে পারতেন। তা না করে তিনি সংবাদমাধ্যমের কাছে গেলেন।’ এর মাঝেই মঙ্গলবার রাজ্যসভায় পাশ হয়ে যায় এসপিজি নিরাপত্তা সংশোধনী বিল, ২০১৯। এই বিলের নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে, বর্তমান প্রধানমন্ত্রী, তার পরিবার ও সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী ও তার পরিবারই একমাত্র পাবেন এসপিজি নিরাপত্তা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026