নিউজ

জম্মু-কাশ্মীরে সকাল থেকে গুলির লড়াই, খতম তিন জঙ্গি

গত কয়েকদিন ধরেই জম্মু-কাশ্মীরে জঙ্গিদের সাথে গুলির লড়াই চলছে যৌথবাহিনীর। মঙ্গলবার সকাল থেকেই জম্মু-কাশ্মীরের সোপিয়ানে ফের গুলির লড়াই শুরু হয়েছে জঙ্গিদের সাথে যৌথবাহিনীর। জঙ্গিদের সাথে এনকাউন্টার চলে সেনা জওয়ানদের। জানা যাচ্ছে, এনকাউন্টারে খতম হয়েছে তিন জঙ্গি।

ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ইনসাস এবং দুটি একে-৪৭ রাইফেল। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সোপিয়ানের টুরকওয়ানগাম এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে বলে খবর পান নিরাপত্তারক্ষীরা। সোমবার গভীর রাতে ওই এলাকায় অভিযান চালায় ৪৪ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা। মঙ্গলবার ভোর থেকে জঙ্গিদের সাথে গুলির লড়াই শুরু হয়। ভোর ৬টা পর্যন্ত গুলির লড়াই চলে।

গুলির লড়াই শেষ হলে ঘটনাস্থল থেকে তিন জঙ্গির দেহ এবং অস্ত্রশস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী। যৌথবাহিনীর তরফে ওই এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। মৃত জঙ্গিদের পরিচয় জানার চেষ্টা চলছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026