ভাইরাল & ভিডিও

Viral: বলিউডের গানেই স্কুল পোশাকে নাচ তিন গ্রাম্য ছেলের, দেখেই প্রশংসায় নেটদুনিয়া

আজকের প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিনোদন মাধ্যম। এই সোশ্যাল মিডিয়াকে বেশিরভাগ সময়ই অবসরের সঙ্গী হিসেবে ব্যবহার করে থাকেন ৮ থেকে ৮০। আবার অনেকেই এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে নিজের প্রতিভাকে তুলে ধরেন হাজারো মানুষের সামনে। পরিচিত হন একাংশের মাঝেও। পান প্রশংসাও। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় নিজেদের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে বহু মানুষের মাঝে প্রশংসিত হয়েছে তিন স্কুল পড়ুয়া।

প্রতিদিন প্রতিমুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় কোনো না কোনো ভিডিও ভাইরাল হতেই থাকে। সেইসমস্ত ভাইরাল হওয়া ভিডিওর মধ্যে এমন কিছু ঝলক ভাইরাল হয়, যা নেটজনতার একাংশের দৃষ্টি আকর্ষণ করে তাদের ধরে রাখে দীর্ঘসময়। সোজা কথাই বলতে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন কিছু ঝলক ভাইরাল হয়, যা সাধারণের মনে দাগ কেটে যায়। এই মুহূর্তে ভাইরাল হওয়া ঝলকে এই তিন স্কুল পড়ুয়াকে বলিউডের গানে দক্ষ নৃত্য পরিবেশন করতে দেখে বিস্মিত হয়েছেন একাংশ।

‘জিএমজি জেডি ডান্স একাডেমি’র ইনস্টা পেজ থেকেই এই ৩ স্কুল পড়ুয়ার নাচের ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। উল্লেখ্য, ভিডিওতে স্কুল ইউনিফর্মেই তিন স্কুল পড়ুয়াকে গ্রাম্য রাস্তায় নিজেদের নাচের এই ভিডিওটি বানাতে দেখা গিয়েছিল। বলিউডের হিট গান ‘সাব ক্যাহেতে হ্যায় ম্যানে তুজকো দিল দে দিয়া’র রিমিক্সেই দক্ষ নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছিল তাদের। খুব সম্ভবত তারা এই একাডেমিরই ছাত্র-ছাত্রী। বলাই বাহুল্য, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই নিজেদের প্রতিভাকে তারা সকলের সামনে তুলে ধরতে পেরেছে। পেয়েছে প্রশংসাও। উল্লেখ্য, আমাদের চারপাশে এমন অনেকেই রয়েছেন যারা শুধুমাত্র অর্থের অভাবে নিজের প্রতিভাকে সকলের সামনে আনতে পারেন না। তবে সেইসমস্ত মানুষের জন্যই সোশ্যাল মিডিয়া একটা বিস্তৃত পথ খুলে দিয়েছে। সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ভিডিওটিই তার প্রমাণ।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026