বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ বিনোদনের মাধ্যম। এই সোশ্যাল মিডিয়াতে কোন কিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। যদি কোন ভিডিও কিংবা ছবি নেটজনতার কাছে আকর্ষণীয় বলে মনে হয়, তাহলে তা ভাইরাল হতে বাধ্য। তবে নেটমাধ্যমের পাতায় এমন অনেক ভিডিও ভাইরাল হতে দেখা যায়, যেটি শুধুমাত্র মানুষের মনোরঞ্জনের স্বার্থেই ভাইরাল হয়। সম্প্রতি তেমনি একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছেন নেটদুনিয়ায়।
৯০’এর দশকের বক্সঅফিস কাঁপানো অন্যতম হিট ছবি ‘কুছ কুছ হোতা হে’। কাজল, রানি মুখার্জ্জী ও শাহরুখ খান অভিনীত এই ছবির অন্যতম হিট গান ‘সাজন জি ঘার আয়ে’র তালে বিয়েবাড়ির অনুষ্ঠানে দুর্দান্ত নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে তিন যুবতীর একটি দলকে। তারা রীতিমতো বিয়েবাড়ির আসর জমিয়ে দিয়েছিলেন। সেকথা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না, ভাইরাল হওয়া ভিডিওতে নজর রাখলেই মিলবে সেই ঝলকই।
‘রোশান টিভি’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ১ বছর আগে সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে সেই ভিডিওটি দু’কোটির কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ভিডিওতে মূলত যে তিন যুবতীকে জমকালো সাজে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে তাদের নাম রাইমা, বনি ও দিয়া। তাদের সাথে ঐ বিয়েবাড়িতেই উপস্থিত আরো দুজনকে দেখা গিয়েছে। তারাও তাল মিলিয়ে ছিলেন এই তিন যুবতীর সাথে। বলাই বাহুল্য, বলিউডের গানের সাথে সাম্প্রতিক এই ভিডিওটি রীতিমতো নজর কেড়েছে সকলের।
ভোটের আগে রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আর মাত্র দু’দিনের মধ্যেই বড় পদক্ষেপ…
দুপুরে রাস্তায় বেরোলেই হাঁসফাঁস গরম, আর বিকেল গড়াতেই হঠাৎ ঝড়-বৃষ্টি—আজ পশ্চিমবঙ্গের আবহাওয়ায় এমনই নাটকীয় পরিবর্তনের…
হঠাৎ করে গ্যাস নিয়ে এত আতঙ্ক কেন? যুদ্ধের খবরে কি সত্যিই দেশে এলপিজি শেষ হয়ে…
এপ্রিল মাসে সোনার দাম কোন দিকে যাবে তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক পতনের…
শেষ মুহূর্তে টিকিট ক্যান্সেল? এবার কিন্তু পুরো টাকাই উড়ে যেতে পারে! ভারতীয় রেল টিকিট বাতিলের…
মার্চের শেষ সপ্তাহে টানা কয়েকদিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। রাম নবমী, সপ্তাহান্ত ও মহাবীর জয়ন্তী…