ভোজপুরি

Bhojpuri Song: ‘জাওয়ানি ১৮ প্লাস’, কাজল রাগওয়ানীর সাথে চরম রোম্যান্সে মেতে উঠলেন প্রদীপ পান্ডে

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে কাজল রাগওয়ানী ও প্রদীপ পান্ডেকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে হাজারে কথা বলছে।

কাজল রাগওয়ানী ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি বেশ জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘জাওয়ানি ১৮ প্লাস’ গানের তালেই পর্দায় প্রদীপ পান্ডে অর্থাৎ চিন্টুর সাথে চূড়ান্ত ঘনিষ্ঠ হয়েছিলেন অভিনেত্রী। রাতের অন্ধকারেই কাছাকাছি এসেছিলেন তারা। সাজানো-গোছানো সেটের মাঝে খোলা আকাশের নীচেই রোমান্টিক হয়েছিলেন কাজল-চিন্টু। আর পর্দায় তাদের এই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরাও বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছেন, তা আর আলাদাভাবে বলার নয়। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যেই ছিলেন তারা। সেকথা আর বলার প্রয়োজন নেই। সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে নজর রাখলেই সেই ঝলক মিলবে।

‘ভোজপুরি সিনেমা সঙ্গীত’ নামক ইউটিউব চ্যানেল থেকে প্রায় ৭ মাস আগে শেয়ার করে নেওয়া হয়েছিল এই রোমান্টিক গানের ভিডিওটি। অন্যতম জনপ্রিয়, হিট ভোজপুরি ছবি ‘দোস্তানা’র গান এটি। ছবিতে গানটি শোনা গিয়েছিল অন্যতম দুই জনপ্রিয় ভোজপুরি সঙ্গীতশিল্পী প্রিয়াঙ্কা সিং ও আকাশ মিশ্রের কন্ঠে। গানটির কথা দিয়েছিলেন অজিত মন্ডল। সুর দিয়েছিলেন ওম ঝাঁ। এই মুহূর্তে এই ভোজপুরি গানের ভিডিওটি ৯০ হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ৭ মাস আগে এই ঝলক নেটদুনিয়ায় শেয়ার হলেও, বর্তমানে এর সূত্র ধরেই পুনরায় চর্চিত এই দুই ভোজপুরি তারকা।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026