নিউজ

Weather Forecast: আর কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে ঝড়, স্বস্তির বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

একটু হলেও ধাপে ধাপে কমছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। সপ্তাহব্যাপী তীব্র দাবদাহের পর দক্ষিণবঙ্গ বাসীর জন্য সুখবর শুনিয়েছে হাওয়া অফিস (Weather Update)। রবিবার থেকেই ঝড়বৃষ্টি পেতে চলেছে দক্ষিণের জেলাগুলি। তার আগে আজ পাঁচ জেলায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে বইবে ঝড়। আটটি জেলায় নামবে বৃষ্টি। রবিবার থেকে আরো বেশি জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ। শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। কলকাতাতেও আজ সন্ধ্যার পরে সামান্য বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা যে মাঝারি বৃষ্টি হবে।

রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়ায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় হতে পারে। বাকি ১০ জেলায় ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় ৩০-৪০ কিমি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় হতে পারে। কলকাতা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রামেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় হবে। রবিবার গতিবেগ বেড়ে হবে ৪০-৫০ কিমি। সোমবার উত্তরের সব জেলাতেই ৪০-৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। মঙ্গল এবং বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ৩০-৪০ কিমি বেগে ঝড় হবে। আর উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঝড়ের গতিবেগ থাকবে ৪০-৫০ কিমি। সোম এবং মঙ্গলবার উপকূল অঞ্চলে ৪৫-৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। এই দুদিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026