মঙ্গলবার থেকেই রাজ্যে ঝড় বৃষ্টির দাপুটে ইনিংস শুরু হতে চলেছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার ঝাড়খন্ড সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং তার ফলে রাজ্যে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর ফলে ২৩ থেকে ২৭ মে ২০২৩ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি পাবে। ২৩ থেকে ২৪ মে দক্ষিণ বঙ্গের নোটের উপরে সব জেলাতে ঘন্টায় সর্বাধিক ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর সাথেই রাজ্যের কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ২৬ এবং ২৭ মে ২০২৩ সর্বাধিক ৫০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ২৭ মে পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী ২৫ মে ২০২৩ জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারের কয়েকটি এলাকায় ঝড় বৃষ্টি হবে।
এই সমস্ত ঝড় বৃষ্টির কারণে ২৪ মে, ২০২৩ থেকে রাজ্যের জেলায় জেলায় কিছুটা হলেও তাপমাত্রা কম থাকবে। আগামীকাল কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তিলক তোমার তাপমাত্রা এর ফলে কিছুটা হলেও কম থাকবে। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের হতে পারে তাপ প্রবাহ। তবে কলকাতাতে আদ্রতা জনিত সমস্যা থেকে এখনই মুক্তি পাওয়ার কোন সম্ভাবনা নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…