নিউজ

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সাইক্লোনিক সার্কুলেশন, কাঁপিয়ে ঝড়-বৃষ্টি-বজ্রপাত সতর্কতা পশ্চিমবঙ্গে

হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবসহ উত্তর ভারতের একাধিক জেলা বৃষ্টি বিধ্বস্ত। কোথাও বন্যায় বাড়িঘর ভেসে যাচ্ছে তো কোথাও জলের তলায় বিস্তীর্ণ এলাকা। হিমাচল প্রদেশে বৃষ্টির ভয়ের রূপ এবং নদীর গর্জন অতিষ্ঠ করে তুলেছে জনজীবন। এর মাঝেই এবার বাংলায় সাইক্লোনিক সার্কুলেশনের সতর্কবার্তা জানালো হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর মতে আগামীকাল মঙ্গলবার অর্থাৎ ১৮ই জুলাই থেকে সাগরের উপর একটি ঘুর্ণাবর্ত ঘনীভূত হবে। তাই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নতুন করে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ইতিমধ্যেই উত্তর ওড়িশা এবং দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় নিম্নচাপ দেখা যাচ্ছে। আগামী দিনে এর ফলে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ। অন্যদিকে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে আজ ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ জারি হলুদ সতর্কতা। এই বৃষ্টির কারণ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জন্য তৈরি হওয়া নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাব পড়বে উত্তর ওড়িশা,গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের কিছু এলাকায়।

আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামী মঙ্গলবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আবার একটি ঘূর্ণবাত্য তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত্যের জন্য উপকূলীয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও দক্ষিণবঙ্গের কিছু এলাকায় হবে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত। আজকের পর বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির প্রভাব কিছুটা কমবে। এরপর অবশ্য আবার শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাত নামতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026