ঘণ্টাখানেকের মধ্যেই তুমুল ঝড় বৃষ্টি হতে চলেছে জেলায় জেলায়, দুর্যোগের মুহূর্তে বাড়িতে থাকার সতর্কতা

ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করে গিয়েছে পশ্চিমবঙ্গে। তার জেরে একাধিক জায়গায় শুরু হয়ে গেছে আবহাওয়ার পরিবর্তন। তবে এবারে ঘণ্টাখানেকের মধ্যে তুমুল ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে বেশকিছু জেলায়। এ রকমই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এই আগামী এক থেকে দুই ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। এই দুর্যোগের মুহূর্তে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।

নির্ধারিত দিনের ৫ দিন আগেই শিলিগুড়িতে বর্ষা প্রবেশ করে গিয়েছে বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গে ৪ দিন আগে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। মৌসম ভবন এর ক্যালেন্ডার অনুযায়ী ১০ জুন সিকিমে বর্ষা প্রবেশ করে। সে নির্ধারিত দিনের ৭দিন আগেই সিকিমে বর্ষা প্রবেশ করে গিয়েছে। আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের সব কটি রাজ্য পেরিয়ে এবারে বাংলায় বর্ষার প্রবেশ করতে চলেছে।

বর্ষা প্রবেশের ফলে উত্তরবঙ্গে বৃষ্টি ক্রমশ বাড়তে চলেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায়। ফলে থাকবে আদ্রতা জনিত অস্বস্তি। বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাংলাদেশ লাগোয়া এবং উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা সামান্য বাড়লেও দক্ষিণবঙ্গের তাপমাত্রা একইরকম থাকবে।

উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটাই বাড়বে। আগামী কয়েকদিনে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ এবং দুই দিনাজপুরে মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে এই বৃষ্টি আরো বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026