বিনোদন

‘কৃষ্ণকলি’র স্বপ্ন পূরণের পথে, লাল রঙের লং কুর্ততে ভাইরাল হল তিয়াসার ছবি

সম্প্রতি ‘কৃষ্ণকলি’ অভিনেত্রী তিয়াসা রায় নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ফটো শেয়ার করে লিখেছেন, সূর্যাস্তের আলোয় মানুষ বুঝতে পারে, সে স্বপ্ন পূরণের কতটা কাছাকাছি। ছবিতে তিয়াসার পরনে রয়েছে নীল জিনসের উপর লাল রঙের লং কুর্তি ও পায়ে সাদা স্নিকার্স। তিয়াসার এই ছবিটি নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। ইদানিং তিয়াসা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মজাদার ভিডিও ও ফটো শেয়ার করেন।

জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘কৃষ্ণকলি’র মুখ্য চরিত্র শ্যামার ভূমিকায় অভিনয় করছেন তিয়াসা এবং তাঁর স্বামী নিখিলের চরিত্রে অভিনয় করছেন নীল ভট্টাচার্য। কিছুদিন আগে পর্যন্ত দর্শক সন্ধ্যা হলেই ‘কৃষ্ণকলি’র অপেক্ষায় বসে থাকতেন। কিন্তু ইদানিং দুর্বল চিত্রনাট্যের কারণে সিরিয়ালটি দর্শকদের অপছন্দের তালিকায় স্থান পেয়েছে। অন্যান্য সমস্ত সিরিয়ালের মত এই সিরিয়ালটিতেও একজন স্বামীর দুই স্ত্রী কনসেপ্ট ও ষড়যন্ত্র-তত্ত্ব ব্যবহার করা শুরু হয়েছে। ফলে দর্শকরা সোশ্যাল মিডিয়ায় রীতিমত কমেন্ট করে জানিয়েছিলেন, তাঁরা এই সিরিয়ালের মহাসমাপ্তি পর্ব দেখতে চান। ফলে যে ‘কৃষ্ণকলি’ একসময় টিআরপি রেটিংয়ে উপরে ছিল, তা কমতে কমতে তলানিতে এসে ঠেকেছে। ফলে চ্যানেল কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ‘কৃষ্ণকলি’ নিতে চলেছে 18 বছরের লিপ। সিরিয়ালের কাহিনীতে 18 বছর পরে হতে চলেছে কিছু নতুন এন্ট্রি। নিখিল ও শ্যামার মেয়ে আসতে চলেছে ‘কৃষ্ণকলি’তে। সে শ্যামার মতোই গান গায়, দেখতেও শ্যামার মতো। শ্যামার মেয়ের চরিত্রেও অভিনয় করছেন তিয়াসা। আম্রপালীর চক্রান্তের ফলে অ্যাক্সিডেন্ট হয়েছে শ্যামার। সে বারাণসীতে রয়েছে। কিন্তু পূর্বের কোনো স্মৃতি তার মনে নেই। এদিকে শ্যামাকে হারিয়ে নিখিল ডুবে গেছে মদের নেশায়। তার জীবনে এসেছে এক নতুন নারী। এই মুহূর্তে ‘কৃষ্ণকলি’র টিআরপি বাড়িয়ে তুলতে এই লিপ-ই এখন ভরসা।

‘কৃষ্ণকলি’ সিরিয়ালে নিখিল-শ্যামার অনস্ক্রিন রসায়ন বরাবর চর্চার বিষয় হয়ে উঠেছে নেটিজেনদের কাছে। কিন্তু তিয়াসা তাঁর অফস্ক্রিন স্বামী সুবান রায়ের সঙ্গে বেশি স্বচ্ছন্দ। কিছুদিন আগে তিয়াসা ও সুবান নিজেদের বিবাহবার্ষিকী পালন করেছেন। এই বিবাহবার্ষিকীর থিম রং ছিল নীল। তিয়াসা নীল রঙের শাড়ি পরেছিলেন ও খোঁপায় দিয়েছিলেন নীল রঙের ফুল। সুবান পরেছিলেন নীল রঙের পাঞ্জাবি। নীল রঙের কেক কেটে, ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিয়ে ছবি তোলেন তিয়াসা ও সুবান। অথচ কিছুদিন আগে সুবানের বিরুদ্ধে পারিবারিক হিংসার অভিযোগ তুলে গোবরডাঙা থানায় এফআইআর করতে গিয়েছিলেন তিয়াসা। পরে সুবান এসে মিটমাট করে তিয়াসাকে ফিরিয়ে নিয়ে আসেন। সুবানের অভিযোগ, তিয়াসার মা তিয়াসাকে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সম্পর্ক রাখতে দিতে চান না। কারণ তিয়াসা এখন বিখ্যাত নায়িকা। তবে তিয়াসার হাবভাব দেখে মনে হচ্ছে, জোড়াতালি দিয়ে হলেও তিনি তাঁর সংসারকে টিকিয়ে রাখতে চান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026