ভারত : ভারতীয় রেলপথ ১২ ই সেপ্টেম্বর থেকে ৮০ টি নতুন বিশেষ ট্রেনের ঘোষণা করেছে। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই ট্রেনগুলির টিকিটের বুকিং। জেনে রাখুন এই ট্রেনে টিকিট রিজার্ভেশনের পদ্ধতি৷ আইআরসিটিসি ওয়েবসাইট থেকে টিকেট বুক করা যাবে এমনকি কাউন্টার থেকেও বুক করা যাবে এই টিকিট। কিন্তু ট্রেন চড়ার জন্য রিজার্ভেশন থাকা জরুরি, নাহলে ট্রেন চাপার ক্ষেত্রে মিলবে সুবিধা।
সবার প্রথমে আইআরসিটিসির ওয়েবসাইট irctc.co.in-এ যেতে হবে, আইআরসিটিসি অ্যাকাউন্ট তৈরি করতে ওয়েবসাইটের উপরের ডানদিকে কোনায় অবস্থিত ‘রেজিস্টার’-এ ক্লিক করে নিতে হবে। পরে নাম, পাসওয়ার্ড, পছন্দের ভাষা, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেল, ঠিকানা ইত্যাদি তথ্য জমা দিয়ে ক্লিক করতে হবে।
এই পদ্ধতিতে তৈরি হয়ে যাবে আইআরসিটিসি অ্যাকাউন্ট। এরপর হোম পেজে লগ ইন করতে হবে। ঘুড়তে যাওয়ার দিন এবং যাওয়ার নাম এবং কোন শ্রেণিতে বসে যেতে ইচ্ছুক সবটাই দিতে হবে। এই তথ্য দিয়ে সাইটে বুকিং করতে হবে। এরপর ট্রেনের সিট দেখতে হবে সেটি পাওয়া হয়ে গেলে টিকিট বুক করা যেতে পারে।
এরপরে, যাত্রীদের নাম দিতে হবে, যাদের জন্য টিকিট বুক করা হচ্ছে তা দিয়ে নীচে স্ক্রোল করে মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড লিখতে হবে। তার পরে বুকিং এ ক্লিক করতে হবে। টিকিটের টাকা দিতে হবে৷ ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই মাধ্যম দেওয়া যেতে পারে এই টাকা। টাকা দেওয়ার পর টিকিটটি ডাউনলোড করা যেতে পারে অথবা ফোনে এসএমএসের মাধ্যমে গ্রহণ করা যেতে পারে।
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…
রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…
বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…
গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…
পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…
পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…