দেশে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় একের পর এক ট্রেনের টিকিট ক্যানসেল হওয়ার জন্য, ভারতীয় রেল বাতিল করেছে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। এবার রেলের তরফে জানানো হয়েছে, যে টিকিট গুলো বাতিল হয়েছে সেগুলোর জন্য কোনো ক্যানসেলশন চার্জ লাগবে না।
বৃহস্পতিবার ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, যে ১৫৫ টি ট্রেন সারা দেশ জুড়ে বাতিল হয়েছে তার টিকিট বাতিলের জন্য কোনো চার্জ কাটা হবেনা। যাত্রীরা টিকিটের পুরো টাকাটাই ফেরত পাবেন। করোনা ভাইরাসের জেরেই যে এটা করা হয়েছে একথাও জানিয়েছে রেল। রেল আজ সকালে করোনা ভাইরাসের জন্য ৮৪ টি ট্রেন বাতিল করেছে যেগুলি ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত চলবে না।
আরও পড়ুন : ১২ জন যাত্রীর দেহে করোনা ভাইরাস, রেল পথে যাত্রা সুরক্ষিত নয়, সতর্ক করলো রেল
এর সাথেই বাতিল হওয়া ট্রেনের সংখ্যা ১৫৫ তে পৌঁছেছে। রেলের এক কর্তা বলেছেন, ‘বাতিল হওয়া এই ১৫৫ টি ট্রেনের সকল যাত্রীকে আলাদাভাবে অবহিত করা হচ্ছে। এই ট্রেনগুলির টিকিট বাতিলের ক্ষেত্রে যাত্রীদের থেকে কোনো জন্য কোনও ক্যানসেলশন চার্জ নেওয়া হবেনা। যাত্রীরা পুরো টাকাই ফেরত পাবেন।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…