ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Ticket Cancellation Fee: টিকিট ক্যানসেলেশন চার্জ কি তুলে ভারতীয় রেল? জেনে নিন গুরুত্বপূর্ণ আপডেট

আজকের দিনে যাতায়াতের জন্য দেশের অধিকাংশ মানুষ নির্ভর করে থাকেন ভারতীয় রেলের উপর। দূরপাল্লার ট্রেন হোক কিংবা লোকাল ট্রেন, যাত্রীদের ভিড় দেখলে সহজেই আন্দাজ করা যায় ভারতীয় জনজীবনে রেলের গুরুত্ব কতখানি। আপনি যদি ভারতবর্ষের নাগরিক হন এবং যদি ভ্রমণ পিপাসু হন তবে নিশ্চয়ই আপনি কোন না কোন সময় ভারতীয় রেলে ভ্রমণ করেছেন। তবে ভারতীয় রেলের এমন একাধিক অহেতুক নিয়ম রয়েছে, যা নিশ্চয়ই আপনাকে বিড়ম্বনায় ফেলেছে। আর তার মধ্যে অন্যতম একটি নিয়ম হল টিকিট ক্যানসেলেশন চার্জ।

ভারতীয় রেলে যাত্রা করার জন্য প্রায় দুই মাস আগে দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিং করতে পারেন যাত্রীরা। যাত্রীদের চাহিদার তুলনায় ট্রেনের পরিমাণ অনেক কম হওয়ার কারণে অনেকের নাম অপেক্ষারত লিস্টে থেকে যায়। ফলে নির্দিষ্ট দিনে সিট নিয়ে যাত্রা করতে পারেন না অনেক যাত্রী। এমন সময় যাত্রীরা ওয়েটিং লিস্টে থাকা টিকিট ক্যানসেল করতে বাধ্য হন। তবে এই টিকেট ক্যান্সেল করার সময় টিকিটের দামের একটি বড় অংশ ভারতীয় রেলকে প্রদান করতে হয় যাত্রীদের।

আর ভারতীয় রেলের এই অহেতুক নিয়মের উপর সংসদে শীতকালীন অধিবেশনে প্রশ্ন তোলেন সমাজবাদী পার্টির সাংসদ ইকরা চৌধুরী। তিনি বলেন, ট্রেনে ওয়েটিং লিস্টে থাকা টিকিটের উপরে কেন ক্যানসেলেশন ফি দিতে হয় যাত্রীদের? তিনি প্রশ্ন করেন, সিট না থাকায় রেলের তরফে ওয়েটিং লিস্টে থাকা টিকিটগুলি বাতিল করে দিলেও, সেই টিকিটের উপরেও ক্যানসেলেশন ফি নেওয়া হয়। কেন রেলের অহেতুক নিয়মের জন্য টাকা গুনতে হবে যাত্রীদের।

এই প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ওয়েটিং লিস্টে থাকা টিকিটের উপরে রেল ক্লার্কেজ চার্জ নেয়। যা শুধুমাত্র ভারতীয় রেল নয়, আরও নানা ক্ষেত্রে নেওয়া হয়ে থাকে। আর রেলের এই ক্লার্কেজ চার্জের টাকা যাত্রীদের উন্নত পরিষেবা প্রদান এবং রেলের অবকাঠামগত উন্নয়নে খরচ করা হয়।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026