রিলিজ হল অ্যাকশন প্যাক ‘Tiger 3‘ সিনেমার ট্রেলার, সালমান খান ও ক্যাটরিনা কাইফের জুটি দেখতে ব্যাপক উৎসাহী দর্শকরা

দীর্ঘ কয়েক বছর হারিয়ে যাওয়ার পর এই ২০২৩ সালে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি ফের নিজের উজ্জ্বলতা ফিরে পেয়েছে। শাহরুখ খানের ‘পাঠান‘ ও ‘জওয়ান‘, অন্যদিকে ‘গদর ২‘ এর ব্যাপক সাফল্যের পর এবার রিলিজ করলো বলিউড ভাইজান সালমান খানের নতুন সিনেমার ট্রেলার। দীর্ঘদিন ধরেই বলিউডপ্রেমীরা এই সিনেমার অপেক্ষা করছিলেন। অবশেষে সমস্ত অপেক্ষার অবসান করে রিলিজ করলো পরবর্তী বলিউড ধামাকা ‘টাইগার ৩‘ এর ট্রেলার। ব্যাপক জনপ্রিয় হওয়া ‘টাইগার‘ সিনেমার এই সিক্যুয়েল যে ফের হইচই ফেলে দেবে, সেই নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই বিনোদন জগতের।

আগের মতই অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগারের ভূমিকায় দেখা যাবে সালমান খানকে। অন্যদিকে এই সিনেমায় রয়েছেন ক্যাটরিনা কাইফ। তিনি জোয়া চরিত্রে অভিনয় করছেন। আপনাদের জানিয়ে রাখি, ২০১২ সালে ‘এক থা টাইগার‘ এবং ২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়‘ রিলিজ করেছিল। দুটি সিনেমা বেশ পছন্দ করেছিলেন দর্শকরা। প্রায় ৬ বছর বাদে এই ‘টাইগার ৩‘ রিলিজ করতে চলেছে। সালমান খান ও ক্যাটরিনার অ্যাকশন প্যাকড সিন এই সিনেমার হটকেক হতে চলেছে।

আজ ১৬ ই অক্টোবর, ২০২৩ এ এই ‘টাইগার ৩‘ সিনেমার ট্রেলার যশ রাজ ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছে। এই ট্রেলারের প্রথমেই দেখা যায় একটি বাইক নিয়ে অ্যাকশন করছেন ভাইজান। টাইগার দেশ ও তাঁর পরিবারকে বাঁচাতে জান লড়িয়ে দেবেন এই সিনেমাতে। ট্রেলার দেখে আপনার সিনেমা সমন্ধে উৎসাহ কয়েকগুন বেড়ে যাবে। এই ছবিটি পরিচালনা করেছেন মণীশ শর্মা। এই সিনেমা ১২ নভেম্বর, ২০২৩ এ রিলিজ করবে। এর ট্রেলার দেখতে চাইলে এখানেই দেখে নিন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026