নিউজ

Tiger reserve in North Bengal: উত্তরবঙ্গে এবার তৈরি হবে ব্যাঘ্র পর্যটন, পরিকল্পনা করতেই বৈঠক রাজ্যের বনদপ্তরের

উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সম্প্রতি বাঘের গতিবিধি ধরা পড়েছে। তাই এবারে তাদের বাসস্থান গড়ে তোলা যায় কিনা তাই নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে রাজ্য সরকার। পরিকল্পনা অনুযায়ী কাজ হলে আগামী কয়েক বছরের মধ্যে উত্তরবঙ্গে ব্যাঘ্র পর্যটন চালু হতে পারে বলে জানানো হয়েছে। এমনই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্য বনপাল সৌমিত্র দাশগুপ্ত। এই নিয়ে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি এবং গ্লোবাল টাইগার ফোরামের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন তিনি। এই বৈঠকের পরেই এই নতুন ব্যাঘ্র প্রকল্পের ব্যাপারে খবর দিয়েছেন তিনি।

আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়ায় মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত ম্যারাথন বৈঠক হয়েছিল। বৈঠকে রাজ্যের প্রধান মুখ্য বন পালের সঙ্গে ন্যাশনাল টাইগার কনসারভেশন অথরিটির পক্ষ থেকে উপস্থিত হয়েছিলেন অতিরিক্ত ডিজি এসপি যাদব এবং গ্লোবাল টাইগার ফোরামের সেক্রেটারি জেনারেল রাজেশ গোপাল। গত কয়েক বছরে উত্তরবঙ্গের পাহাড় এবং সমতলের বিভিন্ন জায়গায় অভয়ারণ্যের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে বাঘের গতিবিধি। একের পর এক রয়েল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়ছিল এই ক্যামেরাগুলিতে। তবে বাঘের অস্তিতে প্রমাণ মিললেও তারা বসবাস করছে না বলেই মনে করছে বনদপ্তর। আর এবার সেই বিষয়ে মাথায় রেখে একটি বৈঠক আয়োজন করা হলো।

রাজ্যের প্রধান মুখ্য বনপাল জানিয়েছেন, বক্সার ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ইতিমধ্যেই রয়েছে। তার চারপাশে আরো বাসস্থান এবং বিচরণ ক্ষেত্র গড়ে তোলা সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে এই নির্দিষ্ট বৈঠকে। মহানন্দা অভয়ারণ্য এবং নিওড়াভ্যালি অভয়ারণ্যে ব্যাঘ্র পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজ চলতে পারে। বনদপ্তর জানাচ্ছে, সব কাজ ঠিকঠাক চললে ভারত সরকারের অনুমতি নিয়ে অসম ও জিম করবে ন্যাশনাল পার্ক থেকে একাধিক রয়েল বেঙ্গল টাইগার নিয়ে আসা হবে বক্সা ব্যাঘ্র প্রকল্পে এবং অন্যান্য অভয়ারণ্যে। তাদের উপরে নজরদারি চালানো হবে। যদি সাফল্য পাওয়া যায়, তাহলে ধীরে ধীরে বাড়ানো হবে বাঘের সংখ্যা। পরবর্তীতে গড়ে তোলা হবে প্রজনন কেন্দ্র।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026