দেশ জুড়ে পালিত হচ্ছে 72 তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে অভিনেতা টাইগার শ্রফ (Tiger shroff) নিজের মতো করে পালন করলেন দিনটি। টাইগার শ্রফ মার্শাল আর্ট ও জিমন্যাস্টিকে পারদর্শী। টাইগার নিজের জিমে হাতে ভারতের তেরঙা পতাকা নিয়ে মার্শাল আর্টের একটি বিশেষ স্টাইলে প্রজাতন্ত্রের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। তাঁর এই পারফরম্যান্সের ভিডিও ইন্সটাগ্রামে শেয়ার করে টাইগার ‘জয় হিন্দ’ লিখে ভারতমাতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে, টাইগার নিজের শরীরকে শূন্যে 360 ডিগ্রী ঘুরিয়ে মাটিতে নেমে ভারতের জাতীয় পতাকা আন্দোলিত করছেন। এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে সুরকার এ.আর.রহমান (A.R.Rahman)-এর ‘বন্দেমাতরম’ গানটি ব্যবহার করেছেন। টাইগারের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অভিনেতা রাহুল দেব (Rahul Dev) টাইগারের ভিডিওটির প্রশংসা করেছেন।
টাইগারের প্রকৃত নাম জয়হেমন্ত শ্রফ (Jai Hemant shroff)। মহাদেবের ভক্ত টাইগার নিজের শরীরকে গড়ে তুলেছেন মহাদেবের শরীরের আদলে। 2014 সালে তিনি তাইকোন্ডো-এর জন্য সার্টিফিকেট পান। কিন্তু তার আগে 2012 সালে সাব্বির খান (sabbir khan) পরিচালিত ‘হিরোপন্তি’ ফিল্মের মাধ্যমে অভিনয়জগতে ডেবিউ করেন টাইগার। ফিল্মের বাণিজ্যিক সাফল্য তো ছিলই, তার পাশাপাশি টাইগারের অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছিল। ফিল্ম ক্রিটিক তরন আদর্শ (Taran Adarsh) ‘বলিউড হাঙ্গামা’য় টাইগারের অ্যাকশন সিকোয়েন্সের প্রশংসা করেন। ‘হিরোপন্তি’ -তে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ নবাগত অভিনেতার পুরস্কার পেয়েছিলেন টাইগার।
2019 সালের 23 শে ডিসেম্বর টাইগার নিজের ইউটিউব চ্যানেল লঞ্চ করেছেন। চলতি বছরে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা দাঁড়িয়েছে 111k। টাইগারের ইউটিউব চ্যানেলের ভিউয়ারস 1.2 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। 13 ই জানুয়ারি রিলিজ করেছে টাইগারের ডান্স ভিডিও ‘ক্যাসানোভা’। রিলিজ করার কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়ে যায়।
চলতি IPL-এ শুরুটা একেবারেই ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্সের। যদিও শেষদিকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দল,…
মে মাসের শুরুতেই জ্বালানি বাজারে বড়সড় ধাক্কা। বাণিজ্যিক গ্যাসের এই হঠাৎ মূল্যবৃদ্ধি নতুন করে চিন্তা…
জিওকে টেক্কা দিতে Airtel বাজারে বিভিন্ন দামের সাশ্রয়ী থেকে প্রিমিয়াম রিচার্জ প্ল্যান অফার করে চলেছে।…
রেল যাত্রীদের জন্য রইল এক দুর্দান্ত সুখবর। গরমের মাঝেই এবার পাহাড়ে যাওয়ার জন্য বিশেষ ট্রেন…
মে ২০২৬-এ দেশজুড়ে স্কুলগুলির সময়সূচি গরম, উৎসব এবং প্রশাসনিক নির্দেশের কারণে বদলে যাচ্ছে। তীব্র গরম…
টেলিকম বাজারে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান নিয়ে আসছে ভোডাফোন…