Pic Courtesy : India.com
নির্ভয়া কাণ্ডের চারজন ধর্ষক খুনী অক্ষয় ঠাকুর, মুকেশ সিং, পবন গুপ্ত, বিনয় শর্মার পরিবারের লোকেরা যাতে শেষবারের মতো দেখা করেন তাই তাদের বাড়িতে তিহার জেল কর্তৃপক্ষ চিঠি পাঠালো।
শুক্রবার তিহার জেলে পাঠানো চিঠি পাওয়ার পর পরিবারের লোকেরা কান্নাকাটি শুরু করে দেয়। চার দোষীর সাথে দেখা করতে পরিবারের কোন সদস্য আসবে তা এখনো জানা যায়নি। তাদের শেষ ইচ্ছার কথা জিজ্ঞাসা করা হলে তারা নিশ্চুপ থেকেছে।
আরও পড়ুন : দেশের সেরা মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, জানাচ্ছে সমীক্ষা
উপার্জিত অর্থ কাকে দেবে একথা জানতে চাইলে তারা কোনো উত্তর দেয়নি। তবে রায় পুনর্বিবেচনা প্রাণভিক্ষার আর্জি জানাতে পারছে না পবন গুপ্ত ও অক্ষয় ঠাকুর কারণ তাদের জেল কর্তৃপক্ষ কেস ডায়েরি ও জরুরি কাগজ দিচ্ছে না। শেষমুহূর্তে যদি তারা কিউরেটিভ পিটিশন দাখিল করে তাহলে ফাঁসির দিন একই থাকবে না পিছিয়ে যাবে এ নিয়ে সংশয় রয়েছে।
এর আগে ফাঁসির দিন নির্ধারণ করা হয়েছিল ২২ জানুয়ারি।তখন চার অপরাধীকে জেল কর্তৃপক্ষ সমন পাঠিয়েছিল যদিও তাতে কেউ সাড়া দেয়নি। বাকি দুজনের পিটিশন আগেই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তিহার জেলে চলছে ফাঁসির প্রস্তুতি আর তাতেই একধাপ এগিয়ে ফাঁসির চিঠি পাঠানো হলো প্রত্যেকের পরিবারকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…