পলিটিক্স

বিমল গুরুংয়ের ডানহাত কি এবার বিজেপি তে? পাহাড়ে উঠছে প্রশ্ন

পাহাড়ে সম্প্রতি প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি আবার বিমল গুরুংয়ের ঘরে ঢুকে পড়লে বিজেপি? বিমল গুরুংয়ের (Bimal Gurung) গোর্খা জনমুক্তি মোর্চার মুখ্য কো-অর্ডিনেটর তিলক চন্দ্র রোকা (Tilak Chandra Roka) ইতিমধ্যেই দলের সমস্ত পদে ইস্তফা দিয়ে দিয়েছেন। এবারে পাহাড়ে গুঞ্জন শোনা যাচ্ছে, তিনি নাকি আর কিছুদিনের মধ্যে বিজেপিতে যোগ দিতে পারেন। তবে এই খবরটি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এই তিলক চন্দ্র রোকা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ২০০৭ সালে যখন বিমল গুরুং দল প্রতিষ্ঠা করেছিলেন তখন তিনি তার সাথে যুক্ত ছিলেন। এক সপ্তাহ আগে গুরুং শিবিরের কয়েকজন বিজেপিতে নাম লিখিয়েছিলেন। তারপর এবারে তিলক ইস্তফা দিলেন। তার পরেই বিমল গুরুংয়ের মাথায় চিন্তার ভাঁজ।

পাহাড়ে গুঞ্জন, বিমল গুরুংয়ের একসময়কার ছায়াসঙ্গী এবারে যোগ দিতে চলেছেন বিজেপি শিবিরে। গত ১২ জানুয়ারি বিমল গুরুংয়ের রাজনৈতিক পরামর্শদাতা স্বরাজ থাপা (Swaraj Thapa), প্রাক্তন মুখপাত্র বিপি বাজগেইন, শাওয়ান রাই, এলএম থাপা সহ অনেক জন বিজেপিতে যোগদান করেছিলেন। এরপরেই প্রশ্ন ওঠে বেসুরো তিলকের দলবদল নিয়ে।

এক সময় বিমল গুরুং বিজেপির দিকে গিয়েছিলেন। কিন্তু এখন তিনি আবারও তৃণমূলের দিকে। এই বিষয়টি নিয়ে তিলক রোকা বলেছেন, ‘ কিভাবে আমি মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের জন্য ভোট চাইতে যাব? ২০১৭ তে পাহাড়ে আক্রমণ করেছিল রাজ্য সরকার। আমরা পৃথক গোর্খাল্যান্ডের দাবি করেছিলাম। কিন্তু পরিবর্তে আমার বিরুদ্ধে ১৪৯টি মামলা দায়ের করা হয়েছিল।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026