বিউটি স্ট্যান্ডার্ডের দিক থেকে কোরিয়ান মেয়েদের অবস্থান বেশ উপরের দিকেই রয়েছে। কোরিয়ান মেয়েদের গ্লাস স্কিনের (Glass Skin) চর্চা রয়েছে বিশ্ব জুড়ে। তাদের মতো মসৃণ, দাগহীন, কোমল ত্বক পাওয়ার স্বপ্ন দেখেন প্রায় সব মেয়েই। না, এটা স্বপ্ন নয়। বাস্তবেই এমন ত্বক পাওয়া সম্ভব। সেক্ষেত্রে কোরিয়ানদের রূপচর্চার কিছু সিক্রেট মেনে চলতে হবে। না, এর জন্য কোরিয়া যাওয়ারও প্রয়োজন নেই, আবার দামী দামী রূপচর্চার সামগ্রীরও প্রয়োজন নেই। প্রত্যেকের রান্নাঘরে থাকা আপাত সাধারণ উপকরণ দিয়েই এমন কাঁচের মতো ত্বক পাওয়া সম্ভব।
ভারতীয়দের খাবার বলতে ভাতের জনপ্রিয়তা রয়েছে একেবারে উপর দিকে। অথচ জানেন কি, শুধু খাবার পাতে নয়, রূপচর্চাতেও ভাতের গুরুত্ব অপরিসীম। প্রথমে বেশ খানিকটা ভাত ভালো করে চটকে নিতে হবে। তারপর এর সঙ্গে মেশাতে হবে সামান্য কাঁচা দুধ। এরপরে মিক্সিতে দুটি উপকরণ ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। ঘন পেস্ট রূপে এই মিশ্রণ নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে হবে। ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায় এই পেস্ট।
ভাতের ফ্যান বা মাড় আমরা সাধারণত ফেলেই দিই। কিন্তু এর উপকারী গুণের ব্যাপারে জানতে পারলে চমকে যাবেন। ভাতের ফ্যান টোনার হিসেবে ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে গ্রিন টি, শসার রস বা গোলাপ জল মিশিয়ে পাতলা করেও নিতে পারেন। সবকিছু মিশিয়ে একটি কাঁচের বোতলে রেখে ফ্রিজে রেখে দিতে পারেন। তুলোয় করে এই টোনার মুখে লাগালে ত্বক উজ্জ্বল হতে বাধ্য।
ত্বকের পরিচর্যায় চাল ভেজানো জলেরও কোনো বিকল্প নেই। এই জলও ব্যবহার করা যায় টোনার হিসেবে। ত্বকের পাশাপাশি চুল লম্বা এবং ঘন করতেও কাজে লাগে চাল ভেজানো জল। অ্যালোভেরা বা ঘৃতকুমারীর উপকারিতা তো এতদিনে সকলেই জেনে গিয়েছেন। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে অ্যালোভেরা জেল মুখে মেখে নিলে গ্লাস স্কিন আসবে তুড়িতে।
Disclaimer: বিশেষজ্ঞদের পরামর্শ এবং মতামতের ভিত্তিতে লেখা হয়েছে প্রতিবেদনটি। ব্যক্তিবিশেষে এর ফল হতে পারে ভিন্ন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…