বাংলা সিরিয়াল

Indranil-Arunima: ‘আয় তবে সহচরী’র পর ছোট পর্দায় আবার ফিরছে টিপু-বরফি, খুশি দর্শকরাও

স্টার জলসার পর্দায় সম্প্রতি শেষ হয়েছে ‘আয় তবে সহচরী’র পথ চলা। ধারাবাহিকের মুখ্য চরিত্র সহচরী অর্থাৎ কনিনীকা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অসুস্থতার কারণেই এই ধারাবাহিক চটজলদি শেষ করে দিতে বাধ্য হলেন ধারাবাহিকের কর্মকর্তারা। দীর্ঘসময় ধরে ধারাবাহিকে দেখা মিলছিল না কনিনীকার। চিকিৎসার জন্য বাইরে রয়েছেন তিনি। তবে এই ধারাবাহিকে কনিনীকা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি দর্শকদের কাছের হয়ে উঠেছিলেন বরফি ও টিপু জুটি। তবে হঠাৎ করে ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় কিছুটা হলেও মনখারাপ ভক্তদের। তবে সম্প্রতি শোনা গিয়েছে, আবারো ছোটপর্দায় ফিরতে চলেছেন টিপু অর্থাৎ ইন্দ্রনীল চ্যাটার্জী ও বরফি অরুনিমা হালদার।

ধারাবাহিক শুরুর সময় থেকেই টিপু-বরফির জুটি নজর কেড়েছিল দর্শকমহলের। পর্দায় তাদের একসাথে দেখতে পছন্দ করতেন দর্শকরাও। তবে হঠাৎ করেই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় মনখারাপ টিপু-বরফি অনুরাগীদের। তবে সম্প্রতি খবর মিলেছে, সহচরীর পর আবারো ছোটপর্দায় একসাথে দেখা যেতে চলেছে এই জুটিকে। তবে স্টার জলসায় নয় এবার জি বাংলার পর্দায় একসাথে দেখা দেবেন তারা। তার ঝলকও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সেই ঝলক দেখার পর থেকেই আবারো খুশি হয়েছেন ভক্তরাও।

খুব শীঘ্রই জি বাংলার পর্দায় দেখা দিতে চলেছেন পর্দার টিপু ও বরফি। তবে এখনই কোন ধারাবাহিকের পর্দায় না ফিরলেও জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’এর পর্দায় আসতে চলেছেন ইন্দ্রনীল ও অরুনিমা। সেই ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হওয়ার পর থেকেই অপেক্ষায় দিন গুণছেন ভক্তরা। তবে সেই এপিসোড কবে সম্প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়! তা অবশ্য এখনো পর্যন্ত জানা যায়নি। নিজেদের প্রিয় টিপু-বরফি জুটিকে একসাথে ছোটপর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তারা। পর্দায় তাদের রসায়ন যে বেশ সাড়া ফেলেছিল, তা আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। এরপর আবারও তাদের অন্য কোন ধারাবাহিকে একসাথে দেখা যাবে কিনা! তা অবশ্য সময়ই বলবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026