সম্প্রতি অভিনেত্রী তিথি বসু ইন্সটাগ্রামে নিজের পার্সোনাল প্রোফাইলে পিঙ্ক টপে একটি ছবি পোস্ট করেছেন। তিথির এই ছবিটি নেট দুনিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। নেটিজেনরা তিথির এই লুকের প্রশংসা করেছেন। পিঙ্ক টপের সঙ্গে হাইরাইজ ডেনিম জিনস এবং জাঙ্ক জুয়েলারি তিথির ফ্যাশন সেন্সের পরিচয় দিচ্ছে। বোঝাই যাচ্ছে, তিথি ধীরে ধীরে তৈরী হচ্ছেন টলিটাউনে নিজের জমি পুনরুদ্ধারের জন্য। নেটিজেনরাও অনেকেই বলেছেন, স্টার জলসার উচিত তিথি বসু অভিনীত ‘মা’ সিরিয়ালটি আরো একবার সম্প্রচার করা।
প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখলেও তিথিকে বিখ্যাত করে তোলে ‘মা’ সিরিয়ালে তাঁর অভিনীত চরিত্র ঝিলিক। ঝিলিকের অপাপবিদ্ধতা গেঁথে যায় দর্শকদের মনে। এই সিরিয়ালে অভিনয় করে তিথি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। তাঁর অভিনয় দর্শকমহলে প্রশংসনীয় হয়েছিল। তবে ‘মা’ সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ার পর তিথি কয়েকটি কমার্শিয়াল অ্যাড করেছিলেন। এছাড়া বাংলাদেশের টেলিফিল্ম ‘হৈমন্তী’তে নামভূমিকায় অভিনয় করেছিলেন। পরবর্তীকালে পড়াশোনার চাপে নিজেকে অভিনয় জগৎ থেকে সরিয়ে নেন তিথি।
সম্প্রতি তিথি বিভিন্ন ড্রেসে ফটোশুট করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা শুরু করেছেন। বোঝাই যাচ্ছে, তিনি আবার ইন্ডাস্ট্রিতে ফিরে আসতে চান। তবে নেটিজেনদের একাংশ তিথিকে ট্রোল করা শুরু করেছেন তাঁর চেহারার জন্য। তাঁরা এখনও ‘মা’ সিরিয়ালের ছোট্ট ঝিলিকের চেহারা মনে রেখেছেন। সুতরাং অনায়াসেই বোঝা যাচ্ছে, ঝিলিকের ইমেজ ভেঙে তিথির বেরিয়ে আসা ভবিষ্যতে যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে।
পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…
জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই তীব্র রোদ, উচ্চ তাপমাত্রা এবং…
দীর্ঘদিন ধরে থমকে থাকা একাধিক রেল প্রকল্পে এবার নতুন করে গতি আসতে চলেছে। পশ্চিমবঙ্গে প্রায়…
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের মাঝে সাধারণ মানুষের জন্য এলো বড় স্বস্তির খবর। রান্নার খরচ কমাতে…
শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর। রেলের পরিকাঠামোগত কাজের কারণে আগামী ৬ জুন রাত থেকে…
বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…