সম্প্রতি অভিনেত্রী তিথি বসু (Tithi Bose) ইন্সটাগ্রামে নিজের পার্সোনাল প্রোফাইলে পার্পল রঙের ড্রেসে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তিথির হাতে রয়েছে একটি ঘড়ি, কানে জাঙ্ক ইয়ারিং ও মেকআপ বলতে রেড চেরি রঙের লিপস্টিক। মুখে হালকা বেস দিয়ে নিজের কোঁকড়ানো চুল খোলা রেখেছেন তিথি। তিথির এই ছবিটি নেট দুনিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। নেটিজেনরা তিথির এই লুকের প্রশংসা করেছেন। অনেকেই বলেছেন, স্টার জলসার উচিত তিথি বসু অভিনীত ‘মা’ সিরিয়ালটি আরো একবার সম্প্রচার করা।
প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখলেও তিথিকে বিখ্যাত করে তোলে ‘মা’ সিরিয়ালে তাঁর অভিনীত চরিত্র ঝিলিক। ঝিলিকের অপাপবিদ্ধতা গেঁথে যায় দর্শকদের মনে। এই সিরিয়ালে অভিনয় করে তিথি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। তাঁর অভিনয় দর্শকমহলে প্রশংসনীয় হয়েছিল। তবে ‘মা’ সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ার পর তিথি কয়েকটি কমার্শিয়াল অ্যাড করেছিলেন। এছাড়া বাংলাদেশের টেলিফিল্ম ‘হৈমন্তী’তে নামভূমিকায় অভিনয় করেছিলেন। পরবর্তীকালে পড়াশোনার চাপে নিজেকে অভিনয় জগৎ থেকে সরিয়ে নেন তিথি।
সম্প্রতি তিথি বিভিন্ন ড্রেসে ফটোশুট করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা শুরু করেছেন। বোঝাই যাচ্ছে, তিনি আবার ইন্ডাস্ট্রিতে ফিরে আসতে চান। তবে নেটিজেনদের একাংশ তিথিকে ট্রোল করা শুরু করেছেন তাঁর চেহারার জন্য। তাঁরা এখনও ‘মা’ সিরিয়ালের ছোট্ট ঝিলিকের চেহারা মনে রেখেছেন। সুতরাং অনায়াসেই বোঝা যাচ্ছে, ঝিলিকের ইমেজ ভেঙে তিথির বেরিয়ে আসা ভবিষ্যতে যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…