বিনোদন

স্বামীর সঙ্গে সিঁদুর খেললেন ‘কৃষ্ণকলি’র তিয়াসা, মুহূর্তে ভাইরাল হল ছবি

সম্প্রতি অভিনেত্রী তিয়াসা রায় ইন্সটাগ্রামে তাঁর অফস্ক্রিন স্বামী সুবান রায়ের সঙ্গে পোস্ট করলেন সিঁদুর খেলার ছবি। পাড়ার পুজো মন্ডপে বিজয়া দশমীর দিন সুবান সিঁদুরে রাঙিয়ে দিয়েছেন তিয়াসাকে। তিয়াসা সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের খুব পছন্দ হয়েছে তিয়াসা ও সুবানের ছবি।

ইদানিং তিয়াসা তাঁর স্বামী সুবানের সঙ্গে বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগে ছিল তাঁদের বিবাহবার্ষিকী। বিবাহবার্ষিকীর থিম রং ছিল নীল। সেইমতো নীল রঙের কেক কাটা হয়েছিল। তিয়াসা পরেছিলেন নীল রঙের শাড়ি ও ডিজাইনার ব্লাউজ। তার সাথে মানানসই গয়না ও খোঁপায় দিয়েছিলেন নীল রঙের ফুল। সুবান পরেছিলেন নীল রঙের পাঞ্জাবি। নতুন করে মালাবদল সারলেন দুজনে। কেক কাটার পর ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তোলেন তিয়াসা ও সুবান। সেই ছবি তিয়াসা নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলি রীতিমত সাড়া জাগিয়েছে। এর কয়েকদিন পরে তিয়াসা সুবানের সঙ্গে একটি মজাদার ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি মজা করে বলেছেন,সুবানকে বিয়ে করে তাঁর জীবনে যত মুশকিল হয়েছে। কিন্তু সেই ভিডিওতে সুবানকে চুপচাপ বসে মোবাইল নিয়ে খুটখাট করতে দেখা যাচ্ছে । কিছু দিন আগে তিয়াসা ও সুবানের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়েছিল। অশান্তি চরমে উঠলে তিয়াসা গোবরডাঙা থানায় গিয়েছিলেন সুবানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য। পরে সুবান এসে মিটমাট করে তিয়াসাকে ফিরিয়ে নিয়ে আসেন। তিয়াসার অভিযোগ ছিল, তাঁর খ্যাতির কারণে সুবান ঈর্ষান্বিত হয়ে পড়েছেন। অথচ সুবান এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন যে, তিয়াসার মা তিয়াসাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে যেতে চান কারণ তিয়াসা এখন বিখ্যাত নায়িকা। নেটিজেনদের একাংশ এখন প্রশ্ন তুলেছেন, তাহলে কি তিয়াসা নিজের বিয়ে বাঁচানোর জন্য এইসব পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছেন!

জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘কৃষ্ণকলি’র নায়িকা শ্যামার ভূমিকায় অভিনয় করছেন তিয়াসা। তাঁর অনস্ক্রিন স্বামী নিখিলের চরিত্রে অভিনয় করছেন নীল ভট্টাচার্য। নিখিল ও শ্যামার অনস্ক্রিন রসায়ন বরাবর চর্চার বিষয় হয়ে উঠেছে নেটিজেনদের কাছে। তবে এই মুহূর্তে চিত্রনাট্যের কারণে ‘কৃষ্ণকলি’র টিআরপি ক্রমশ কমছে। এই মুহূর্তে নেটিজেনরা সিরিয়ালের মহাসমাপ্তি পর্ব দেখতে চান বলে জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026