Tiyasha Lepcha: ‘বাংলা মিডিয়াম’এর শিক্ষিকার শর্ট ড্রেসে দুর্দান্ত নাচ, শাড়ি ছেড়ে বোল্ড লুকে কৃষ্ণকলি

বাংলা টেলিভিশনের জগৎ’এর অন্যতম পরিচিত নাম তিয়াসা লেপচা। জি বাংলার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক দিয়েই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন তিয়াসা। ‘কৃষ্ণকলি’র শ্যামা চরিত্র নিঃসন্দেহে তাকে দর্শকদের মাঝে বিপুল পরিচিতি ও জনপ্রিয়তা এনে দিয়েছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। মাঝে বেশ কয়েকমাস ছোটপর্দা থেকে দূরে ছিলেন তিনি। তবে এই মুহূর্তে স্টার জলসার পর দেয় আবারো দেখা মিলেছে অভিনেত্রীর। অবশ্য মাঝে জি বাংলার ‘রান্নাঘর’এর বেশ কিছু বিশেষ পর্বে সঞ্চালিকা হিসেবে দেখা গিয়েছিল তাকে।

উল্লেখ্য, স্টার জলসার পর্দায় সদ্য শুরু হওয়া নতুন ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’এ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিয়াসা। এই ধারাবাহিককেও তার বিপরীতে দেখা মিলছে ছোটপর্দার অন্যতম পরিচিত মুখ নীল ভট্টাচার্যকে। ‘কৃষ্ণকলি’তেও পর্দায় জুটি হিসেবে দেখা মিলেছিল তাদের। দর্শকদের মাঝে নিখিল ও শ্যামা জুটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল, তা অবশ্য বলার অপেক্ষা রাখে না। তবে আপাতত ‘বাংলা মিডিয়াম’এর সাধারণ শিক্ষিকা হিসেবেই দর্শক মাঝে পরিচয় তার। তবে সম্প্রতি সেই শিক্ষিকারই ওয়েস্টার্ন লুক দেখে চোখ কপালে নেটিজেনদের।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ ভালই সক্রিয় তিয়াসা লেপচা। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও অভিনেত্রী নিজেই শেয়ার করে নেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। থেকে থেকে শুটিং ফ্লোর থেকে একাধিক ঝলকও শেয়ার করে নিতে দেখা যায় তাকে। পাশাপাশি এই মুহূর্তে অফিসিয়ালি ভ্লগিংও করেন তিনি। তবে এই মুহূর্তে নিজের বানানো সাম্প্রতিক ইনস্টারিল ভিডিওর সূত্র ধরেই চর্চায় তিয়াসা।

সম্প্রতি অভিনেত্রীকে একটি সুসজ্জিত ঘরে একেবারে মর্ডান ওয়েস্টার্ন লুকে রিল ভিডিও বানাতে দেখা গিয়েছে। ভিডিওতে জাম রঙের ওয়ান সাইডেড অফ-শোল্ডার শর্ট ড্রেসে ছিলেন অভিনেত্রী। হালকা মেকাপে হাতে ঘড়ি পরেছিলেন তিনি। শাড়ি ছেড়ে ভিডিওতে শর্ট হেয়ারে নিজের বোল্ড লুক ক্যারি করতে দেখা গিয়েছে তিয়াশাকে। ‘ভিডিও বানা দে’র তালেই রিল বানিয়েছেন তিনি। পাশাপাশি ক্যাপশনে লিখেছিলেন ‘রেডিও বাজা দে রে’। এই মুহূর্তে নিজের এই সাম্প্রতিক রিল ভিডিওর সূত্র ধরেই নিজের ভক্তদের মাঝে চর্চিত বাংলা মিডিয়ামের শিক্ষিকা।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026