বিনোদন

কুল শাশুড়ি শ্যামা! ‘দো ঘুট মুঝে ভি পিলাদে শরাবি’ গানে জামাই-ছেলের সাথে তুমুল নাচের ভিডিও ভাইরাল

বর্তমান বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল কৃষ্ণকলি। এই ধারাবাহিকের শ্যামা ওরফে তিয়াসা রায় সকলের প্রিয় বৌমা। সম্প্রতি ‘কৃষ্ণকলি’ খ্যাত তিয়াসার নিজের ব্যক্তিগত জীবন বেশ টালমাটাল৷ বেশ কয়েকদিন টেলিপাড়াতে নতুন গুঞ্জন তিয়াসার স্বামী সুবান রায়ের সঙ্গে বিচ্ছেদের জল্পনাও শোনা যাচ্ছে। যদিও তিয়াসার জানান,‘এই গল্প তো নয়, বছর খানেক আগেই তাঁদের বিয়ে নিয়ে এ সব শোনা যাচ্ছে’। কিন্তু রিয়েল লাইফে যাই হোক না কেন, রিল লাইফ নিয়ে আপতত মজে সকলের প্রিয় শ্যামা। 

গত বছর নভেম্বর মাসে ধারাবাহিকে ১৮ বছরের লিপ এসেছে। এখন শ্যামা এক মেয়ে আর এক ছেলের মা। শুধু কি মা এখন শ্যামা শ্বাশুড়ি মাও বটে। সম্প্রতি ধারাবাহিকে দেখানো হচ্ছে নিখিল বুকে গুলি খেয়ে পঙ্গু হয়ে গিয়েছেন। শ্যামার জীবনে এখন শুরু হয়েছে নতুন লড়াই। আর এই লড়াইতে শ্যামার পাশে তাঁর দুই ছেলে মেয়ে আর আদরের জামাই। একসাথে শত্রুর মোকাবিলা করতে প্রস্তুত। আর দর্শকও চায় নিখিল তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরুক। আর এতেঈ ধারাবাহিকের টিআরপি বেড়ে গিয়েছে।

খুব কম বয়সে শ্যামা মা আর শাশুড়ু হয়ে গিয়েছে। ধারাবাহিকে যতই এখন স্বামীকে নিয়ে চিন্তায় থাকুক। শ্যুটিং এর ফাঁকে গানে নাচে মেতে উঠেছে সকলের প্রিয় শ্যামা। শুধু তিনি একা নন সঙ্গী তাঁর রিল ছেলে শিবা আর অনিরুদ্ধ। কুল অবতারে সোশ্যাল মিডিয়াতে ধরা দিলেন বয়স্কা শ্যামা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া শোরগোল ফেলছে ‘কৃষ্ণকলি’র শ্যামার এই রিল ভিডিও। একনজরে সেই ভিডিয়োটি দেখে নেওয়া যাক।

এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ফ্লুল স্লিভস লাল ব্লাউড, আর সবুজ রঙা হ্যান্ডলুম শাড়িতে সকলের প্রিয় শ্যামা। একদিকে ছেলে শিবা, অন্যদিকে জামাই অনিরুদ্ধকে নিয়ে বর্তমান ট্রেন্ডিং গানে গা ভাসালেন। ‘ঝিল কে উসপার’ ছবির সুপারহিট গান ‘দো ঘুট মুঝে ভি পিলাদে শরাবি’ গানে তালে তাল মিলিয়ে জমিয়ে নাচলেন। শ্যামার এই কুল অবতার দেখে অনেকে অবাক। অনেকেই প্রশংসা করেছেন। এই ভিডিও শেয়ার হতেই লাইকের বন্যা বয়ে গিয়েছে। ঝড়ের গতিতে ভাইরাল কুল শ্যামার আদুরে ছেলে জামাইয়ের এই নাচের ভিডিও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026