বিনোদন

Tiyasha Roy: পরনে জিন্স, টপ, চশমা! হালকা মেকাপে খোলা চুলে নেচে ঝড় তুললেন ‘শ্যামা’ তিয়াসা

কয়েকদিন আগেই জি বাংলার পর্দায় শেষ হয়েছে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক। গত তিনবছর ধরে ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করে দর্শকদের মনোরঞ্জন করেছেন তিয়াসা রায়। শ্যামার চরিত্রে ইতি টেনে একটা ছোট বিরতি নিয়ে পাহাড়ে ঘুরতে চলে গিয়েছিলেন অভিনেত্রী। ছুটি কাটানোর বিভিন্ন মুহূর্তের দৃশ্য তুলে ধরেছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতাতেই। ধারাবাহিক শেষের পর নিজের অনুরাগীদের খুব শীঘ্রই পর্দায় নতুন রূপে ফিরে আসার আশ্বাস দিয়েছিলেন।

এবার নতুন রূপে জি বাংলার পর্দাতেই ফিরছেন তিয়াসা রায়। নিজের পেজ থেকে ফেসবুক লাইভে এসে সেকথা নিজেই জানিয়েছেন পর্দার শ্যামা। ২৬’শে জানুয়ারি থেকে জি বাংলার অন্যতম জনপ্রিয় রান্নার রিয়্যালিটি শো ‘রান্নাঘর’এর নতুন সঞ্চালিকা হিসেবেই দেখা যাচ্ছে তিয়াসাকে। তিনি নিজেই জানিয়েছিলেন, বিশেষ বিশেষ কিছু রান্নার রেসিপি নিয়ে হাজির থাকবেন জি বাংলার পর্দায়। নতুন রূপে ছোটপর্দায় ফিরে আসতে পেরে তার অনুরাগীদের পাশাপাশি তিনি নিজেও যে বেশ খুশি, তা তিনি তার হাবেভাবেই বুঝিয়ে দিয়েছেন।

তবে অনেকেই সুদীপার জায়গায় তিয়াসাকে সঞ্চালিকা হিসেবে মেনে নিতে পারছেন না, তবে বেশিরভাগই তাকে টেলিভিশনের পর্দায় ফিরে পেয়ে খুশি। ইতিমধ্যেই রান্নাঘরের সেই সমস্ত এপিসোড সম্প্রচারিত হওয়া শুরু হয়ে গিয়েছে। আর শুটিংয়ের ফাঁকেই অভিনেত্রী বানিয়ে নেন একাধিক রিল ভিডিও। তবে সম্প্রতি আবারো ইনস্টাগ্রামের আরো একটি ট্রেন্ডিং গানের সাথে রিল ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছেন তিনি।

সম্প্রতি অভিনেত্রী তিয়াসা রায় একেবারে ওয়েস্টার্ন সাজে দেখা দিয়েছেন। সম্ভবত নিজের অ্যাপার্টমেন্টের উপরের ছাদে এই ভিডিওটি বানিয়েছেন তিনি। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার অন্যতম ট্রেন্ডিং গান ‘মেরে ইয়ার’এর সাথে রিল বানিয়েছেন তিয়াসা। ইতিমধ্যেই এই ভিডিওর ভিউজ ৫২ হাজার ছাড়িয়ে গিয়েছে। বর্তমানের অভিনেত্রী হিসেবে প্রায়ই এই ধরনের ভিডিও বানিয়ে থাকেন অভিনেত্রী যা বেশ পছন্দ হয় তার অনুরাগীদের। জিন্স, টপ, জ্যাকেট, চোখে কালো চশমা, খোলা চুলে হালকা মেকাপে ভিডিওটি বানিয়েছেন তিনি। সম্প্রতি তার এই ভিডিওটি ভাইরাল হয়েছে নেটিজেনদের মাঝে। ভালোবাসা জানিয়েছেন তার অনুরাগীরাও

Rahit Roy

Recent Posts

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026

সরকারি অফিসে ছুটতে হবে না! বাড়িতে বসেই অনলাইনে করুন নতুন রেশন কার্ডের আবেদন

রেশন কার্ড এখন শুধু ভর্তুকি মূল্যে খাদ্যশস্য পাওয়ার মাধ্যম নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্র…

June 7, 2026

এই যোগ্যতা না থাকলে মিলবে না যুবশক্তি ভরসা কার্ডের ৩০০০ টাকা! কবে শুরু হবে আবেদন?

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুখবর। অন্নপূর্ণা ভাণ্ডারের পর এবার আলোচনায় এসেছে যুবশক্তি ভরসা কার্ড।…

June 7, 2026

রাজ্যের সব মাদ্রাসা নিয়ে বড় সিদ্ধান্ত! পূর্ণাঙ্গ তথ্যের রিপোর্ট চাইল নবান্ন

রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিল নবান্ন। সংখ্যালঘু বিষয়ক ও…

June 6, 2026