রাজ্য

বিনামূল্যে টিকাকরণ নিয়ে শুরু তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব, টুইট করে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিল মালব্য

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গতকাল কোভিড যোদ্ধাদের উদ্দেশ্যে একটি চিঠি পাঠিয়েছেন এবং তাতে উল্লেখ করেছেন রাজ্যের সমস্ত মানুষ বিনামূল্যে করণা ভ্যাকসিন পাবে। প্রথম পর্যায়ে ফ্রন্টলাইন কোভিড যোদ্ধারা করোনার ভ্যাকসিন পাবে এবং পরে গোটা রাজ্যবাসী ভ্যাকসিন সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। তবে এর বিরোধিতা করে গলায় সুর তুলেছে গেরুয়া শিবির। বিজেপির সরকারি পর্যবেক্ষক অমিত মালব্য (Amit Malviya) টুইট করে দাবি করেছেন, “ভ্যাকসিন কেন্দ্র দিচ্ছে। মুখ্যমন্ত্রী আদতে মিথ্যা ঘোষণা করে ভোটব্যাঙ্ক বাড়ানোর চেষ্টা করছে।”

গতকাল বিভিন্ন জেলার পুলিশ কর্তা ও স্বাস্থ্যকর্তাদের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি চিঠি পাঠায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই চিঠিতে লিখেছেন, “আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সরকার রাজ্যের সমস্ত মানুষকে বিনামূল্যে করোনার প্রতিষেধক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে।” অবশ্য এই কথাকেই হাতিয়ার করে গেরুয়া শিবিরের সহকারি পর্যবেক্ষক অমিত মালব্য টুইট করে লিখেছেন, “রাজ্য সরকার প্রথম সারির কোভিড যোদ্ধাদের বিনামূল্যে টিকাকরণের বন্দোবস্ত করছে, এই বক্তব্য সম্পূর্ণ ভুল। তৃণমূল কর্মী সমর্থকরা রাজ্যের বিভিন্ন প্রান্তে পোস্টার টাঙ্গানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তাতে লেখা আছে রাজ্যবাসীর জন্য বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা করছে দিদি। এদের নির্লজ্জতার কোন সীমা নেই।”

অমিত মালব্য আরো একটি টুইট করে বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যে করোনা মোকাবিলা করতে সম্পূর্ণ ব্যর্থ। এর আগে ডাক্তার থেকে শুরু করে পুলিশকর্মী অব্দি সবাই পিসির বিরুদ্ধে গলায় সুর তুলেছিল। আর এখন যখন কেন্দ্র সরকার ফ্রন্টলাইন কোভিড যোদ্ধাদের আগে করণা ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নিয়েছে তখন পিসি সেই চিন্তাভাবনা নিজের নাম নিয়ে প্রচার করার চেষ্টা করছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026