রাজ্য

রাজ-সায়নী-সায়ন্তিকা! রইল তৃণমূলের তারকা প্রার্থীদের তালিকা

এই তারকা খচিত বিধানসভা নির্বাচনে টলিউডের একাধিক তারকা এবারে প্রার্থী হতে চলেছেন তৃণমূলের টিকিটে। রাজ চক্রবর্তী থেকে শুরু করে সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক সকলেই দাঁড়াতে চলেছেন এবারের নির্বাচনে। ফলে এবারের নির্বাচন হতে চলেছে অত্যন্ত হাই ভোল্টেজ।

শুক্রবার ঘোষিত হয়ে গেল তৃণমূলের বিধানসভা নির্বাচন ২০২১ এর সমগ্র প্রার্থী তালিকা। এবারে তৃণমূলের প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন একাধিক পরিচিত মুখ। রয়েছেন টলিউডের বেশ কয়েকজন তারকা। দিন কয়েক আগে থেকেই তারা সকলে একে একে তৃণমূলে যোগ দিয়েছিলেন। সম্ভাবনা ছিল, তাদের মধ্যে থেকে বেশ কয়েকজন হতে চলেছেন এবারে তৃণমূলের টিকিটে প্রার্থী। সেই সম্ভাবনা সঠিক প্রমাণ করে নতুন প্রার্থী তালিকা প্রকাশ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসুন দেখে নেওয়া যাক কোন কোন আসনে তারকা প্রার্থী রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস।

শিবপুর থেকে প্রার্থী হবেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। উত্তরপাড়া থেকে প্রার্থী হবেন অভিনেতা কাঞ্চন মল্লিক। বাঁকুড়া থেকে প্রার্থী হবেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুর থেকে প্রতিদ্বন্দিতা করবেন পরিচালক রাজ চক্রবর্তী। চন্ডিপুর থেকে প্রার্থী হবেন অভিনেতা সোহম চক্রবর্তী। রাজারহাট নিউ টাউন থেকে লড়বেন গায়িকা অদিতি মুন্সি। কৃষ্ণনগর উত্তর থেকে তৃণমূলের প্রার্থী হবেন কৌশানী মুখোপাধ্যায়। আসানসোল দক্ষিণ থেকে প্রার্থী হবেন সায়নী ঘোষ।

তবে শুধুমাত্র তৃণমূল নয়, এবারে বিজেপির প্রার্থী তালিকা ও কিন্তু বেশ তারকাখচিত হতে চলেছে। দিন কয়েক আগে থেকেই একাধিক টলিউডের তারকা বিজেপিতে যোগ দিয়েছেন। অভিনেতা হিরণ, রুদ্রনীল ঘোষ, অভিনেত্রী পায়েল সরকার, সহ আরো অনেকে যোগদান করেছেন ভারতীয় জনতা পার্টিতে। অন্যদিকে নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর চ্যালেঞ্জ একসেপ্ট করে তিনি এবারের বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিলেন। ফলে বোঝা যাচ্ছে, এবারের নির্বাচন হতে চলেছে বেশ জোরদার।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026