পলিটিক্স

বাবুলের ইস্তফা নিয়ে মুখ খুললেন সৌগত, কুণাল, কি বলছেন তৃণমূল নেতারা?

বেশ কয়েকদিন ধরে বাবুল ইস্যু নিয়ে বিতর্ক চলছিল রাজনৈতিক মহলে। মন্ত্রিত্ব হারানোর পর থেকেই বারংবার বিজেপির বিরুদ্ধে মন্তব্য করে আসছিলেন এই বিজেপি সাংসদ। আর আজকে হল সবকিছুর পরিসমাপ্তি। বিজেপি পরিত্যাগ করলেন বাবুল সুপ্রিয়। উপসংহার হিসেবে রাখলেন তার একটি ফেসবুক পোস্ট। এই ফেসবুক পোস্টের ছত্রে ছত্রে বিজেপি শীর্ষ নেতৃত্বের বিরোধিতা, নিজের মন্ত্রিত্ব হারানোর জন্য ক্ষোভ প্রকাশ, এবং সর্বোপরি দিলীপ ঘোষের বিরুদ্ধে নাম না করে করা বেশ কিছু মন্তব্য।

এই ঘটনা সামনে আসার পরেই যারপরনাই বিরক্ত দিলীপ ঘোষ। যদিও তিনি জানিয়েছেন, এখনো পর্যন্ত বিজেপি সদরদপ্তরে বাবুল সুপ্রিয়র কোন ইস্তফাপত্র আসেনি, তাই তিনি এখনো পর্যন্ত বিজেপির সহকর্মী রয়েছেন। কিন্তু দিলীপ ঘোষের সঙ্গে বাবুল সুপ্রিয়র সম্পর্ক যে বহুদিন যাবত বেশ কিছুটা সমস্যার মধ্যে চলছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। বারংবার দেখা গিয়েছে, তাদের দুজনের মধ্যে কিছু না কিছু সমস্যা চলছে। তার মধ্যেই আবার বিধানসভা নির্বাচনে বাবুলের হার, সঙ্গেই মন্ত্রী পদ থেকে বরখাস্ত, সবকিছু নিয়েই অত্যন্ত চাপে ছিলেন বাবুল সুপ্রিয়। তাই আজকেই সেই সমস্ত চাপমুক্ত করলেন।

কিন্তু বাবুল সুপ্রিয়র এই ইস্তফাপত্র নিয়ে কি বলছে তৃণমূল কংগ্রেস? সৌগত রায়, কুনাল ঘোষের মতো নেতাদের বক্তব্য কী? বাবুলের পদত্যাগ নিয়ে বিজেপিকে বিধতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। রাজ্যের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এই ঘটনাটা কে পুরোপুরি নাটক হিসেবে উত্থাপন করেছেন এবং পাশাপাশি ভিক্টোরিয়ার ঝাল মুড়ির কথা মনে করিয়ে দিয়েছেন। কুনাল এর বক্তব্য, “আমি এটাকে কোনভাবেই গুরুত্ব দিতে রাজি নই। বাবুল শুধুমাত্র হঠকারিতার বশে এই পদক্ষেপ গ্রহণ করে ফেলেছে। ওকে ঘুম থেকে তুলে আদেশ দেওয়া হয়েছে মন্ত্রিত্ব ছেড়ে দাও, তাই দুঃখ হয়েছে। দলে কোণঠাসা অবস্থায় রয়েছে, বিধানসভা নির্বাচনে হার, অক্সিজেন পাচ্ছে না বহুদিন ধরে। তাই এখন ছেড়ে দেওয়ার কথা বলছে। যদি ছাড়তেই হতো তাহলে স্পিকারের কাছে গিয়ে ইস্তফা পত্র জমা দিল না কেন? এটাতো নাটক করছে। ওর মনে রাখা উচিত, ভিক্টোরিয়ার ঝালমুড়ি অনেক বেশি আন্তরিক, সুস্বাদু।”

অন্যদিকে আবার, তৃণমূলের বর্ষিয়ান নেতা সৌগত রায় বলেছেন, “বাবুন এটা দুঃখের বশে করে ফেলেছে। গত পরশুদিন আমার সেন্ট্রাল হলে ওর সাথে দেখা হয়েছিল। ওকে দুঃখিত মনে হচ্ছিল। বাবুল সুপ্রিয় তো আর রাজনীতির লোক নয়, তাই বিধানসভায় পরাজয় নিয়ে ও অত্যন্ত আহত হয়েছে। আমি বলব আগামী ২০২৪ পর্যন্ত সাংসদ থাকুক। এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত রাজনীতিতে থাকবে কিনা। কিন্তু আমি চাই যেন, সাংসদের এই মেয়াদ শেষ করুক, রাজনীতি ছাড়বেন না, তাহলে জনগণের প্রতি সুবিচার করা হবে না।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026