রাজ্য

তৃণমূলের কোর কমিটির বৈঠকে সম্ভবত আজকেই ঘোষণা হবে তৃণমূলের প্রার্থী তালিকা

আগামী মঙ্গলবার বাংলার প্রথম দফা ভোটের জন্য নোটিফিকেশন জারি হতে চলেছে। তারই মধ্যে আজকে নির্বাচন কমিটির বৈঠক ডেকেছে তৃণমূল কংগ্রেস। যদি প্রথম দফায় ৩০ বিধানসভার জন্য আসনে ভোটগ্রহণ করা হয় তাহলে ওই কয়েকটি আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল ৯ মার্চ। অর্থাৎ হাতে আর রয়েছে মাত্র ৮ দিন সময়। আবার দ্বিতীয় দফার জন্য মনোনয়ন পেশ করার শেষ তারিখ ১২ মার্চ। তাই এই মুহূর্তে সব থেকে আগে দরকার নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করা। এইজন্যই তৃণমূল ভবনে এই বৈঠক ডাকা হয়েছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

সূত্রের মতে আজকে প্রথম তালিকা ঘোষণা করে দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপি কেন্দ্রীয় ইলেকশন কমিটির বৈঠক বুধবার। মনে করা হয়েছে বুধবার অথবা তার পরের দিন বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। তৃণমূল কংগ্রেস গঠনের পর থেকে একদিন এই সমস্ত প্রার্থীর নাম ঘোষনা করে দিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস দল। ভোট ঘোষণা দিন বা পরের দিন প্রার্থী তালিকা ঘোষণা করে দেন তিনি। তবে এবারে কিছুটা পরিবর্তন হয়েছে। ভোট ঘোষণার দুই দিন হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। তারই মধ্যে সোমবার বৈঠক। তবে সোমবার দিন সম্পূর্ণ প্রার্থী তালিকা হয়তো ঘোষণা করা হবে না।

প্রথম দুই দফা ভোটের জন্য সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে এবার বিজেপি এবং তৃণমূল এর মধ্যে টানটান উত্তেজনা রয়েছে। এবারে বিজেপির টিকিটে অনেকজন দাঁড়াতে চলেছেন।একটা আসলে পিছনে বহু দাবিদার দাঁড়িয়ে রয়েছেন বিজেপির ক্ষেত্রে। কিন্তু তৃণমূলের ক্ষেত্রে আবার উৎকণ্ঠার কারণ আলাদা। দীর্ঘ দশ বছর হয়ে গেল রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। তার মধ্যে অনেক বিধায়ক এর বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে। তাই এবারের নির্বাচনে হয়তো তারা টিকিট পাবেন না। গুঞ্জন রয়েছে অনেক বিধায়কের আসন পরিবর্তন হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম দুই দফায় নির্বাচন হতে চলেছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝারগ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু আসন এর ক্ষেত্রে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026