নিউজ

যোগীর রাজ্যে প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল

নিজস্ব প্রতিনিধি: নাগরিকত্ব সংশোধনী বিল বা সিএএ নিয়ে জ্বলছে উত্তরপ্রদেশ। রাজ্যের বিভিন্ন জায়গায় সন্ত্রাসের ছবি। ইতিমধ্যেই ১৫ জনের মৃত্যু হয়েছে। অভিযোগ, নিহতদের সকলেই বিক্ষোভকারী। পুলিশের ছোঁড়া গুলিতেই নাকি এই মৃত্যু। এই ঘটনার তীব্র নিন্দায় সরব বাংলার শাসকদল তৃণমূল। দলের তরফে যোগীর রাজ্যে প্রতিনিধি দল পাঠানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার একটি প্রেস বিবৃতি জারি করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সির সই সম্বলিত ওই বিবৃতিতে বলা হয়েছে, রবিবারই তাঁদের প্রতিনিধি দল লখনউ পৌঁছবে। নেতৃত্বে থাকবেন প্রাক্তন রেলমন্ত্রী তথা বারাকপুরের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। সঙ্গে যাবেন প্রতিমা মণ্ডল, আবিররঞ্জন বিশ্বাস, নাদিমুল হক। সূত্রের খবর, শনিবারই উত্তরপ্রদেশের পথে রওনা দেবেন তৃণমূলের এই প্রতিনিধিরা। লখনউয়ে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলবেন তাঁরা।

আরও পড়ুন : ‘মুখ্যমন্ত্রী থাকার অধিকার নেই ওনার’ মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের

সিএএ নিয়ে লাগাতার উত্তাল হচ্ছে উত্তরপ্রদেশ। প্রথমে লখনউ, সেখান থেকে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে কানপুর, প্রয়াগরাজ, ফিরোজাবাদ, হাপুর, মীরাট, বিজনউর, সম্ভলে। এমনকী যে গোরক্ষপুর যোগী আদিত্যনাথের খাসতালুক, সেখানেও বিক্ষোভের আগুন। তিনদিনে আয়ত্বের বাইরে পরিস্থিতি। যোগীর বিতর্কিত মন্তব্য সে বিক্ষোভের আঁচে ঘি ঢালার কাজ করছে। ইতিমধ্যেই ৩১ শে জানুয়ারি পর্যন্ত উত্তরপ্রদেশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাজ্যবাসী থেকে পর্যবেক্ষক–সকলের গতিবিধির উপর কড়া নজরদারি চালাচ্ছে সে রাজ্যের প্রশাসন।

এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতিনিধি পাঠানো নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সেখানে পৌঁছলেও আদৌ তাঁদের যোগী রাজ্যে পা ফেলতে দেওয়া হবে কি না তা নিয়ে ধন্দ রয়েছে। এর আগে এনআরসির সময় অসমে গিয়েও বাধাপ্রাপ্ত হয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। এ নিয়ে বহু জলঘোলা হয়। রবিবার তারই পুনরাবৃত্তি হয় কি না সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026