পলিটিক্স

বাংলাদেশী নাগরিক দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী! গুরুতর অভিযোগ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে

এবারে খোদ বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে নাগরিকত্ব নিয়ে বিতর্ক উস্কে দিলেন রাজ্যসভার সাংসদ তথা অসম প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বোরা। অভিযোগপত্রে প্রধানমন্ত্রীকে রিপুনের দাবি নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে তদন্ত প্রয়োজন। তারই সুরে সুর মিলিয়ে এবারে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তরফ থেকে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেছেন, “নিশিত প্রামানিক ভারতীয় নাকি বাংলাদেশি সেটা খতিয়ে দেখা অত্যন্ত প্রয়োজন।” ফলে এবারে নতুন মন্ত্রী কে বেশ ফাঁপরে পড়েছে বিজেপি।

রিপুন লিখেছেন, ” কোচবিহারের সাংসদের বাড়ি বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়ি পুলিশ থানায়। পশ্চিমবঙ্গে তিনি কম্পিউটার শিখতে এসেছিলেন। তারপরে কম্পিউটার প্রশিক্ষণ হয়ে গেলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তারপরে বিজেপির টিকিটে কোচবিহারের সাংসদ হন। তারপরে কারসাজি করে কোচবিহারের ঠিকানা নির্বাচনী হলফনামায় তিনি দেখান। ” তিনি আরো দাবি করেছেন, নিশীথ প্রামানিক ভারতীয় প্রধানমন্ত্রী হওয়ার পরেও বাংলাদেশে তার জন্ম ভিটাতে যারা যারা রয়েছেন তারা অত্যন্ত আনন্দ করেছিলেন। বাংলাদেশ তার বড় ভাই থাকেন। একজন বাংলাদেশী নাগরিক সরাসরি দেশের মন্ত্রী হয়ে গেলেন। বিষয়টি অত্যন্ত গুরুতর এবং আমি চাই যাতে তার জন্মস্থান এবং তার নাগরিকত্ব নিয়ে সঠিক তদন্ত করা হোক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সরাসরি আর্জি জানিয়েছেন রিপুন। ইতিমধ্যেই টুইট বার্তায় তিনি তার কথা জানিয়েছেন। অন্যদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যের তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ একত্রে ওই কংগ্রেস নেতার মন্তব্য সমর্থন করে তদন্তের আর্জি জানিয়েছেন। ব্রাত্য বসু বলেছেন, ” রাজ্যসভার সাংসদ একেবারে সঠিক প্রশ্ন করেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে নিশীথ প্রামানিক সরাসরি বাংলাদেশের নাগরিক। তাকে নিয়োগ করার আগে কোন পরীক্ষা করা হয়নি কেন? একাধিক অপরাধের কথা তো ভুলেই যান। আপনাদের লজ্জা লাগা উচিত। ”

তার সাথে সাথেই তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, “নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে অন্তত 13 টি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। প্রত্যেকটি ফৌজদারি মামলার এখনো পর্যন্ত কোন নিষ্পত্তি হয়নি। তার পাশাপাশি এবারে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল নাগরিকত্ব নিয়ে। তিনি বর্তমানে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আমরা চাই যেন তার বিরুদ্ধে তদন্ত করা হোক।” অন্যদিকে নিশীথ প্রামানিক অত্যন্ত ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে নেই সমস্ত অভিযোগ ভিত্তিহীন। নিশীথ প্রামাণিকের জন্ম এবং পড়াশোনা সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গে। যদি বাংলাদেশে তার আত্মীয়রা আনন্দ করে থাকেন তাতে কোনো ভাবেই তিনি বাংলাদেশের নাগরিক হয়ে গেলেন না।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026